Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Bihar Student ATM Error: জ্যাকপট! এটিএম থেকে ৫০০ টাকা তুলে অবাক ছাত্র, চমকে দিল ব্যাঙ্ক ব্যালেন্স…

| No Comments
Bihar Student ATM Error: জ্যাকপট! এটিএম থেকে ৫০০ টাকা তুলে অবাক ছাত্র, চমকে দিল ব্যাঙ্ক ব্যালেন্স…

Bihar Student ATM Error: অদ্ভুত এই ঘটনা মাত্র পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল, যার মধ্যে সাইফ অজান্তেই এক বিশাল পরিমান অর্থের মালিক হয়েছিলেন। এই টাকা অবশ্য রহস্যজনকভাবেই পরে অদৃশ্য হয়ে গিয়েছিল।

জ্যাকপট! এটিএম থেকে ৫০০ টাকা তুলে অবাক ছাত্র, চমকে দিল ব্যাঙ্ক ব্যালেন্স…

মুজফফরপুর: বিহারের মুজফফরপুরের এক ছাত্র অদ্ভুত একটি কাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে চমকে যান। দেখেন যে, তিনি হঠাৎ করেই কোটিপতি হয়ে গিয়েছেন। যদিও সেটা মাত্র পাঁচ ঘণ্টার জন্য।

সাকরা ব্লকের চন্দনপট্টির নবম শ্রেণির ছাত্র সাইফ আলী, স্থানীয় একটি সাইবার ক্যাফেতে কিছু ব্যক্তিগত কাজ করতে গিয়েছিলেন। তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তোলার সিদ্ধান্ত নেন। তবে স্ক্রীনে ব্যালেন্স দেখে তিনি অবাক হয়ে যান। স্বাভাবিক ব্যালেন্সের বদলে, অ্যাকাউন্টে জমা ছিল চমকপ্রদ ৮৭.৬৫ কোটি টাকা।

প্রাথমিকভাবে সাইফ এবং সাইবার ক্যাফে মালিক উভয়ই হতবাক হয়ে যান এবং তারা মনে করেন যে এটি হয়তো কোনও ভুল। নিশ্চিত হওয়ার জন্য, তারা আবার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন, কিন্তু টাকার পরিমাণ অপরিবর্তিত ছিল। অবাক হয়ে, সাইফ বাড়ি ফিরে গিয়ে তার মাকে এই খবর দেন।

কী ঘটেছে তা বুঝে উঠতে না পেরে সাইফের মা, গ্রামে এক স্থানীয় ছেলেকে এই অপ্রত্যাশিত আর্থিক লাভের খবর জানান। ওই ছেলেটি এরপর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে CSP-তে গিয়েছিলেন, জানতে পারেন যে ৮৭.৬৫ কোটি টাকার ব্যালেন্স আর সেখানে নেই। স্টেটমেন্টে তখন সঠিক ব্যালেন্সই দেখায়৷ অর্থাৎ মাত্র ৫৩২ টাকা৷ অ্যাকাউন্টটি এরপর ফ্রিজ করে দেওয়া হয়।

উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্ক একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে, যাতে এতো বড় অঙ্কের টাকা সাইফের অ্যাকাউন্টে কীভাবে ভুল করে জমা পড়লো তা খুঁজে বের করা যায়। ব্যাঙ্কের কর্মকর্তারা এখনও পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেননি কীভাবে এই ভুলটি ঘটল বা এর পেছনে কারা ছিল।

সাইবার DSP সীমানা দেবী লোকাল-18 কে বলেন যে, সাইবার প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার মত ঘটনা এসব ক্ষেত্রে নতুন কিছু নয়। সন্দেহ করা হচ্ছে যে প্রতারকরা হয়তো ছাত্রটির অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য কাজে লাগিয়েছে, যার ফলে ভুলভাবে এই টাকা জমা হয়েছিল। তবে সাইফ বা তার পরিবার সাইবার পুলিশ স্টেশনে কোনও অভিযোগ দায়ের করেননি।

(Feed Source: news18.com)
অন্যান্য
, ৫০০ টাকা ATM ভুল, ৮৭.৬৫ কোটি ব্যাঙ্ক ব্যালেন্স, ATM error investigation, ATM Fraud, ATM shocking balance, ATM চমকপ্রদ ব্যালেন্স, ATM ত্রুটি তদন্ত, ATM প্রতারণা, bank account mistake Bihar, Bank fraud, Bihar bank balance error, Bihar bank inquiry, Bihar bizarre ATM incident, Bihar Student ATM Error, Bihar student ATM withdraws, Cyber Fraud, cyber fraud Bihar, cybercrime, financial fraud, Fraud Alert, Fraud Case, fraud detection, fraud investigation, Fraud Prevention, fraud report, fraudulent transaction, national news, online fraud, Rs 500 ATM mistake, Rs 87 crore bank balance, student and ATM error, student finds crore in bank, sudden millionaire story, Viral, অনলাইন প্রতারণা, আর্থিক প্রতারণা, এটিএম প্রতারণা, ছাত্র এবং ATM ত্রুটি, ছাত্র ব্যাঙ্কে কোটি টাকা, প্রতারণা তদন্ত, প্রতারণা প্রতিরোধ, প্রতারণা মামলা, প্রতারণা রিপোর্ট, প্রতারণা শনাক্তকরণ, প্রতারণা সতর্কতা, প্রতারণামূলক লেনদেন, বিহার অদ্ভুত ATM ঘটনা, বিহার ছাত্র ATM উত্তোলন, বিহার ব্যাঙ্ক অনুসন্ধান, বিহার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল, বিহার ব্যাঙ্ক ব্যালেন্স ভুল, ব্যাংক প্রতারণা, সাইবার অপরাধ, সাইবার প্রতারণা, সাইবার প্রতারণা বিহার, হঠাৎ মিলিওনিয়ার কাহিনি

Post navigation

← ব্রিসবেন টেস্ট ড্র হতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন হল রোহিতদের জন্য
Jalpaiguri News: ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই চার্চ! বড়দিনের আলোয় সেজে উঠতে চলেছে! জানুন ইতিহাস →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda