আলিয়া নন, অনুষ্কা শর্মার সঙ্গে সবথেকে বেশি জমে তাঁর রসায়ন! দাবি রণবীর কাপুরের
রণবীরের পছন্দের অভিনেত্রী ২০২২ সালেই বড় পর্দায় আসতে চলেছে বহু প্রতিক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়। আলিয়ার সঙ্গে কাজ করতে তাঁর ভালো লাগে। কিন্তু সহ অভিনেত্রী হিসেবে তাঁর পছন্দের অভিনেত্রী আলিয়া নন। রণবীর কাপুর নিজে জানিয়েছেন, তাঁর সবথেকে বেশি পছন্দের সহ অভিনেত্রী অনুষ্কা শর্মা। মুখ্য অভিনেত্রী হিসেবে অনুষ্কা শর্মার সঙ্গে কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে তাঁর। কাজ রাতে তাঁরা অনেক ক্রিয়েটিভভাবে কাজ করেন।…










