Exclusive: ৩৬টি বসন্ত কাটিয়ে ৩৭-এ পা গৌরব চট্টোপাধ্যায়ের, কী ভাবে বিশেষ দিনটি সেলিব্রেট করলেন মহানায়ক-পৌত্র
News oi-Koushik Chakraborty বুধবার, অর্থাৎ ১৫ জুন একটা বছর বয়স বেড়ে গেল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের। জীবনের ৩৬টি বসন্ত কাটিয়ে আজ তিনি পা দিলেন ৩৭-এ। অভিনেতার বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রি থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। ছবি: ইনস্টাগ্রাম সৌজন্যে। জন্মদিনের বিকেলে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে এই প্রতিবেদক ফোনের অপরপ্রান্তে ধরে ইন্ডাস্ট্রির বলিষ্ঠ অভিনেতাকে। গৌরব জানান, মঙ্গলবার রাত্রি থেকেই চলছে সেলিব্রেশন। তাঁর স্ত্রী দেবলীনা কুমার মঙ্গলবার রাত্রি থেকেই সমস্ত কিছুর আয়োজন করে রেখেছেন। অভিনেতার কথায়, “গতকাল…










