বিয়েতে নয়নতারা ভিগনেশকে এমন কি উপহার দিলেন, যা শুনে অবাক হচ্ছেন সকলে?

বিয়েতে নয়নতারা ভিগনেশকে এমন কি উপহার দিলেন, যা শুনে অবাক হচ্ছেন সকলে?

News

lekhaka-Paramita das

৯ জুন বিয়ে হয়েছে দক্ষিণী তারকা জুটি নয়নতারা ও ভিগনেশ শিবনের। বিয়ে উপলক্ষে নয়নতারা ভিগনেশক বাংলো উপহার দিলেন। শোনা যাচ্ছে ওই বাংলোর দাম নাকি ২০ কোটি টাকা। এমন কথায় অনেকেই অবাক হয়েছেন। শুধু স্বামী ভিগনেশ নয় তাঁর ননদিনী ঐশ্বর্যকে ৩০টি সোনার গয়না উপহার দিয়েছেন নয়নতারা।

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

তাঁদের বিয়েতে ভালোবাসায় ও শুভেচ্ছা ভরিয়েছেন হাজার হাজার ভক্ত থেকে সেলেবরা। এই খবর উচ্ছ্বসিত হওয়ার সঙ্গে সঙ্গেই আবার লাইম লাইটে এলেন নয়নতারা ও ভিগনেশ। স্ত্রীকে ২০ কোটি টাকার বাংলো উপহার দিয়ে বিশেষ নজর কাড়লেন ভিগনেশ।

২০১৫ সাল থেকে এই জুটি ভালোবাসার সম্পর্ক বলে জানা গিয়েছে। সেই সময় মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি ‘Naanum Rowdy Dhaan’। দক্ষিণের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে নয়নতারা জনপ্রিয়, পরিচালক হিসেবে ভিগনেশ বিখ্যাত।

উল্লেখ্য, নবদম্পতিকে আশীর্বাদ করেছেন কিং খান। এসেছিলেন পরিচালক অ্যাটলিও। দক্ষিণের থালাইভার রজনীকান্ত মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করেন। রাধিকা শরথ কুমার, দিব্যা ধরাশিনী, বসন্ত রবি, সহ-সপরিবার বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন এই তারকা দম্পতির বিয়েতে। এই বিয়ে উপলক্ষে তামিলনাড়ুতে ১ লক্ষ অভাবী মানুষকে খাইয়েছেন। তাঁদের মানবিকতা দেখে খুশি সকলে। বিয়ের দিন অভিনেত্রী পড়েছিলেন লাল রঙের পোশাক। মানানসই সবুজ পাথর বসানো কু¨ন সেট, হিরের হার ও মাঙ্গাটিকা। এক কথায় নববধূকে সুন্দর বললেও বলা কম হয়ে যায়। তাঁর রূপের ছটায় মুগ্ধ সকলে। তবে কম যাননি পরিচালক ভিগনেশও। তাঁর পরনে ছিল ঘিয়ে রঙের শেরওয়ানি। সদ্য বিয়ে হওয়া স্ত্রীর মাথায় ভালোবাসার চুপ দিচ্ছেন ভিগনেশ। এ দৃশ্য মন ভোলানো।

তারকা জুটির বিয়ে হয়েছে মহাবলী পুরামের সেরাটন রিসোর্টে বড় গ্লাস মণ্ডপ তৈরি করে যা দেখার মতো। এ খবর প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছে সেলিব্রেটি মহল থেকে লাখো ভক্তরা। অনেক ভক্তরা জানিয়েছেন, ‘নবদম্পতি সুখে সংসার করুক, এমনই কামনা সকলের।’ সেই সঙ্গে অনেকেই তাদের শুভেচ্ছে জানিয়েছেন।

(Source: oneindia.com)