Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভার‌তীয় নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার
ভার‌তীয় নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার

সান নিউজ ডেস্ক : প্রণয় কুমার ভার্মাকে ভারতীয় নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে। তি‌নি বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। শুক্রবার (২৯ জুলাই ) এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাই‌টে প্রকাশ করা বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অল্প সময়ের ব্যবধানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। ২০১৯ সালের ২৫ জুলাই প্রণয় কুমার ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন।…

Read More

বাংলাদেশঃ অপশক্তিকে আমরা পরাজিত করবো
বাংলাদেশঃ  অপশক্তিকে আমরা পরাজিত করবো

মাদারীপুর প্রতিনিধি : এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোন জায়গা নাই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তি, অশুভ শক্তিকে মোকাবেলা করে পরাজিত করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ‘উন্নয়ন, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের’ এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন। এসময় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, ‘যারা আওয়ামীলীগকে ল্যান্ডিং স্টেশন হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত ও…

Read More

বাংলাদেশঃ প্রাণের বোতলের আদলে জুস, কারাখানা সিলগালা
বাংলাদেশঃ  প্রাণের বোতলের আদলে জুস, কারাখানা সিলগালা

হলি সিয়াম শ্রাবণ গৌরীপুর (ময়মনসিংহ): প্রাণ কোম্পানির প্রাণ ফ্রুটো বোতল ও মোড়কের আদলে তৈরি হচ্ছিল ক্ষতিকারক ম্যাংগো জুস এবং লিচি পানি। জুসে আম আর লিচি পানিতে লিচুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তাতে। পাওয়া গেছে ঘন চিনি, নন ফুড গ্রেড কালার, ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিকেল। এ ধরনের ভেজাল জুস ও লিচু পানি ক্যান্সারসহ মারাত্মক রোগের কারণ হতে পারে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে রুকনাকান্দা এলাকায় কৃষাণী রাইস ব্র্যান ওয়েল কোম্পানির সংলগ্ন স্থানীয় শহীদ মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির বাসায় তৈরি…

Read More

বাংলাদেশঃ চট্টগ্রামে ট্রেনের ধাক্কা, নিহত ১১
বাংলাদেশঃ  চট্টগ্রামে ট্রেনের ধাক্কা, নিহত ১১

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি করে কয়েকজন খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিজাম…

Read More

বাংলাদেশঃ টাকা থাকলেও খাদ্য পাওয়া যাবে না
বাংলাদেশঃ  টাকা থাকলেও খাদ্য পাওয়া যাবে না

সান নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যের জন্য বিদেশের ওপর কোনোভাবেই নির্ভরশীল থাকলে হবে না। আন্তর্জাতিক বিশ্ব খুবই নির্দয় ও নিষ্ঠুর; দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে তাদের মধ্যে কোনো মানবতাবোধ, গণতন্ত্র ও নীতি-আদর্শ কাজ করে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ‘শস্য রপ্তানির’ একটি চুক্তি হয়েছে, কিন্তু নানা অজুহাতে সেটি এখনও কার্যকর হয়নি। এ রকম অস্বাভাবিক বৈশ্বিক পরিস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে না পারলে, টাকা থাকলেও খাদ্য পাওয়া যাবে না। বৃহস্পতিবার (২৮ জুলাই)…

Read More

বাংলাদেশঃ মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশঃ  মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা শাখার (১১২) জন সদস্য কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে শহরের জুবলী সড়কে ফ্রেন্ডস কিচেন পাটি প্যালেস সেন্টারে পরিচিতি সভা হয় জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিউটি আক্তার তিশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস‍্য ও জেলা মহিলা দলের উপদেষ্টা রহিমা সিকদার। এতে বিশেষ…

Read More

বাংলাদেশঃ খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড
বাংলাদেশঃ  খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের সময় খুলনা জেলার বটিয়াঘাটায় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমজাদ হোসেন হাওলাদারসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এটি ট্রাইব্যুনালের ৪৭তম রায়। বৃহস্পতিবার (২৮ জুলাই) রায় ঘোষণার নির্ধারিত দিনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। মোট ৩শ পৃষ্ঠার রায় দেওয়া হয়েছে। এর সার-সংক্ষেপ পড়েন তিন…

Read More

বাংলাদেশঃ আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা
বাংলাদেশঃ  আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: রাজধানীতে দস্তগীর রতন (৫৩) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার (২৬ জুলাই) রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া। ভুক্তভোগী দস্তগীর রতন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলাটি করেন। মামলায় আরও ১০ জনকে এজাহারনামীয় ও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামিরা হলেন,…

Read More

বাংলাদেশঃ পুলিশের গুলিতে শিশু নিহত
বাংলাদেশঃ  পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সুমাইয়া (১ বছর) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার সন্ধ্যায় উপজেলার ৫নং বাচোর ইউনিয়নে ভাংবাড়ি ভিএফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির। নিহত সুমাইয়া (১ বছর) বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের বাদশার সন্তান। ইউএনও জানান, সকাল থেকেই সুষ্টুভাবে ভোটগ্রহণ হয়। বিকেলে ফলাফল ঘোষণা করার পরপরই ওই কেন্দ্রে থেকে…

Read More

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে আহত ২
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে আহত ২

সান নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি প্রাইভেটকার উল্টে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেটকারটির চাকা হঠাৎ ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরসিসির রেলিংয়ের এর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুইজন সামান্য আঘাত পেয়েছেন।…

Read More