Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ কোথায় আ’লীগ নেতাদের ঈদ
বাংলাদেশঃ  কোথায় আ’লীগ নেতাদের ঈদ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় ঈদ উদযাপন করবেন। পরিবারের সদস্য ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ঈদ উদযাপন করবেন তিনি। তবে করোনার কারণে গত পাঁচ ঈদের মতো এবার ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছো বিনিময় করবেন। এছাড়া অডিও এবং ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন…

Read More

বাংলাদেশঃ ফের মহাসড়কে ভয়াবহ যানজট
বাংলাদেশঃ  ফের মহাসড়কে ভয়াবহ যানজট

সান নিউজ ডেস্ক: ঈদের ঠিক আগের রাতে মহাসড়কে সিরাজগঞ্জের চান্দাইকোনা অংশে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। এর ফলে ঈদযাত্রায় হাজারো যানবাহনের লাখো ঘরমুখো মানুষ যানজটে আটকা পড়েছেন শনিবার (৯ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। সিরাজগঞ্জে চান্দাইকোনার মহাসড়কের এই অংশে কোরবানি পশুর হাট বসায় যানজটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরআগে দীর্ঘ ২২ ঘণ্টা পর যানজটমুক্ত হয় সিরাজগঞ্জের মহাসড়ক। শুক্রবার (৮ জুলাই) দুপুর ২টা…

Read More

বাংলাদেশঃ আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
বাংলাদেশঃ  আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

সান নিউজ ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শিনজো আবেকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ আখ্যা দিয়ে ৯ জুলাই এই শোক পালন করা হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শুক্রবার ( ৮ জুলাই) রাতে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিনের সাক্ষরকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ‘শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি…

Read More

বাংলাদেশঃ ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যা, গ্রেফতার ২
বাংলাদেশঃ  ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে (২৫) জবাই করে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলো, মামলার ১০নং এজাহার নামীয় আসামি উপজেলার মধুপুর গ্রামের সামু ডাক্তার বাড়ির মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও ১১নং এজাহার নামীয় আসামি উপজেলার মহবুল্যাপুর গ্রামের চৌধুরী পুতের বাড়ির আব্দুল হাইয়ের ছেলে বাহার উদ্দিন (২২)। অপরদিকে, নিহত হাসিবুল বাশার উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ইউনুস…

Read More

বাংলাদেশঃ ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার
বাংলাদেশঃ  ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে (৪২) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। বারবিকিউ পার্টির নামে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাহিদুল হক (২৫) নামে একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের আরও এক শিক্ষার্থী জড়িত…

Read More

বাংলাদেশঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা বিপাকে
বাংলাদেশঃ  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা বিপাকে

সান নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা, টোল আদায় ও অতিরিক্ত যানবাহনের চাপে যান চলাচল একেবারেই থমকে গেছে। উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে। কোরবানির ঈদকে ঘিরে নাড়ির টানে ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন গণপরিবহনে করে ছুটছেন মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। গন্তব্যে কখন পৌঁছাবেন…

Read More

বাংলাদেশঃ শপথ নিলেন কুমিল্লা সিটির মেয়র
বাংলাদেশঃ  শপথ নিলেন কুমিল্লা সিটির মেয়র

সান নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত শপথ নিয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম। গত ২৩ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক…

Read More

বাংলাদেশঃ স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
বাংলাদেশঃ  স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ইসরাত জাহান মুনা (১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালীয়া তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আখালীয়া গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে স্বাধীন শিকদার প্রায় তিন বছর আগে একই গ্রামের মো. রনি মিয়ার কিশোরী মেয়ে ইসরাত জাহান মুনাকে জোর করে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীর পরকীয়া সন্দেহে ওই দম্পতির মাঝে প্রায়ই ঝগড়া হতো।…

Read More

বাংলাদেশঃ হাটে অভিযানে র‌্যাব
বাংলাদেশঃ  হাটে অভিযানে র‌্যাব

সান নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা তবে কোরবানির পশুর শরীরে মোটাতাজাকরণ কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছে কি-না, তা যাচাই-বাছাইয়ে হাটগুলোতে অভিযানে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের ম্যাজিস্ট্রেটসহ অভিযানে অংশ নিয়েছেন পশু চিকিৎসকেরা। সংস্থাটি বলছে, কোনো পশু ব্যবসায়ী এ ধরনের অসদুপায় অবলম্বন করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঈদকেন্দ্রিক সার্বিক নিরাপত্তায় এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে র‌্যাব। ঈদযাত্রা নির্বিঘ্ন করা, সড়কে চাঁদাবাজি বন্ধসহ ফাঁকা ঢাকার জননিরাপত্তা নিশ্চিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের এ এলিট বাহিনীর…

Read More

বাংলাদেশঃ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির অনুদান
বাংলাদেশঃ  বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির অনুদান

মো:মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন‍্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে ত্রিশাল থানা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রান তহবিলে ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ শত টাকা জমা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে অনুদান চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিদু‍ৎ প্রতিমন্ত্রী ইকবাল…

Read More