বাংলাদেশঃ অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা
সান নিউজ ডেস্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, অনলাইনে ট্রেনের টিকিট কাটতে ভোগান্তির শিকার হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্য জানাতে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের সময় অনলাইনে টিকিট কাটতে বিভিন্ন অভিযোগ ছিল। তবে এবার এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ পাইনি। গণমাধ্যমে দেখলাম অনেকেই অনলাইন মাধ্যমে টিকিট কাটতে পেরেছেন। এরপরও এবার অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে তিনি এসব কথা…










