Rohingya Crisis: আবারও মায়ানমারের রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে বাংলাদেশে!
সেলিম রেজা । সরওয়ার আজম: মায়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মিসহ বিদ্রোহী সংগঠনের লড়াই তীব্র হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে কৌশলে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়ছেন রোহিঙ্গারা (মায়ানমারের নাগরিক)। গত বৃহস্পতিবার সারাদিন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত ছিলেন টেকনাফের বাসিন্দারা। বাংলাদেশ মায়ানমার সীমান্তের সূত্রে জানা গেছে, মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির ও আরও একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠনের সংঘাত চললেও সেটি এখন আরও তীব্র হয়েছে। শুক্রবার রাতে মায়ানমারের মংডুর বিভিন্ন এলাকা…



