বাংলাদেশঃ বন্যায় ৩৬ দিনে মৃতের সংখ্যা ৪২
সান নিউজ ডেস্ক: দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে ও আঘাতজনিতসহ নানা কারণে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ…










