Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কলকাতায় পাকড়াও লোন অ্যাপ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড! দুবাই থেকে আসেন মহিলা
কলকাতায় পাকড়াও লোন অ্যাপ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড! দুবাই থেকে আসেন মহিলা

ঋণ অ্যাপে প্রতারণা–চক্রের মাস্টারমাইন্ড–কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত এই যুবতী দুবাই থেকে বসে প্রতারণার কারবার চালাচ্ছিলেন। এই নিয়ে বিস্তর অভিযোগও জমা পড়েছে বলে দাবি কলকাতা পুলিশের। এবার এই যুবতী দুবাই থেকে মুম্বইয়ে এসে বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময়ই তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে ওই যুবতীর বিরুদ্ধে। আর প্রতারণা করে একাধিক ব্যক্তির থেকে…

Read More

‘করোনার রুক্ষতা কাটিয়ে সবুজের ছোঁয়া ব্যবসায়’, শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা
‘করোনার রুক্ষতা কাটিয়ে সবুজের ছোঁয়া ব্যবসায়’, শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা

কোভিড অতিমারিতে ব্যবসাক্ষেত্রে যে রুক্ষতা তৈরি হয়েছিল তাতে আবার সবুজের ছোঁয়া লেগেছে। বাণিজ্যমেলা তাতে কিছুটা হলেও জলের যোগান দেবে। শনিবার থেকে সায়েন্স সিটিতে শুরু হল ২১তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মতপ্রকাশ করলেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি সুবীর চক্রবর্তী। মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন আইএএস ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবারের মেলায় ভারতের প্রায় সব রাজ্যের খুচরো ব্যবসায়ী সংস্থা ছাড়া ২০টি দেশে অংশগ্রহণ করছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলাপন বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন বাংলার সঙ্গে প্রাচ্য…

Read More

Razorpay, Cashfree-কে অডিটের আগে পর্যন্ত নতুন মার্চেন্ট যোগে নিষেধাজ্ঞা RBI-এর
Razorpay, Cashfree-কে অডিটের আগে পর্যন্ত নতুন মার্চেন্ট যোগে নিষেধাজ্ঞা RBI-এর

যতক্ষণ সংস্থাগুলি RBI-এর কাছে অডিট রিপোর্ট জমা দিচ্ছে, ততক্ষণ এই নিয়ম জারি থাকবে। অডিট রিপোর্টের মাধ্যমে RBI যাচাই করবে যে, তারা পেমেন্ট এগ্রিগেটর/পেমেন্ট গেটওয়ে (PA/PG) লাইসেন্সের সমস্ত এর নিয়ম মেনে চলছে কিনা। 1/5প্ল্যাটফর্মে যেকোনও নতুন অনলাইন ব্যবসায়ীদের অনবোর্ডিং বন্ধ করুন। Razorpay  এবং Cashfree পেমেন্টস-এর উদ্দেশে এমনই নোটিশ পাঠাল RBI । আপাতত তাদের  পেমেন্ট এগ্রিগেটর/পেমেন্ট গেটওয়ে লাইসেন্স অডিট সাপেক্ষ।     ফাইল ছবি: পিটিআই (razorpay) 2/5যতক্ষণ সংস্থাগুলি RBI-এর কাছে অডিট রিপোর্ট জমা দিচ্ছে, ততক্ষণ এই নিয়ম জারি  থাকবে। অডিট রিপোর্টের…

Read More

নরকের দ্বার! সাইবেরিয়ায় তৈরি হল ১০০ ফুট গভীর রাক্ষুসে গহ্বর
নরকের দ্বার! সাইবেরিয়ায় তৈরি হল ১০০ ফুট গভীর রাক্ষুসে গহ্বর

১০০ ফুট গভীরতার বিশাল সিঙ্কহোল দেখা গেল রাশিয়ায়। রাক্ষুসে এই গহ্বরের নাম স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে ‘নরকের দ্বার’। সাইবেরিয়ায় একটি খনির বিশাল অংশ ধসে গিয়ে এই গহ্বর তৈরি হয়েছে। এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। কারণ এই পরিণতি আশঙ্কা করে ওই এলাকা থেকে জনবসতি নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছিল। সাইবেরিয়ার তস্তগোল জেলায় রাস্তা এবং বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার মূল রাজপথ আটকে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাস পরিষেবাও। কুঝবাস শিল্প তালুকের শেরেগেশস্কি খনিতে কাজও বন্ধ রাখা হয়েছে এই সিঙ্ক…

Read More

ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, শক্তি বাড়তে চলেছে মেসিদের
ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, শক্তি বাড়তে চলেছে মেসিদের

#দোহা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই লুসেইল স্টেডিয়ামে শুরু হতে চলেছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল। মেসি না এমবাপে কাতারে কার হাতে উঠতে চলেছে ট্রফি তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দলের প্রথম একাদশে অ্যাঞ্জেল দি মারিয়া ফিরবেন না তিনি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তবে ম্যাচের আগে দি মারিয়কে নিয়ে আশার আলো দেখিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন দি মারিয়া। উরুর চোটে কাবু ছিলেন তিনি। তারপর থেকেই ডাগআউটে রয়েছে তারকা স্ট্রাইকার। মাঝে নেদারল্যান্ডসের…

Read More

SUV গাড়ি কাকে বলে? কখন বেশি সেস দিতে হবে? স্পষ্ট করে দিল GST কাউন্সিল
SUV গাড়ি কাকে বলে? কখন বেশি সেস দিতে হবে? স্পষ্ট করে দিল GST কাউন্সিল

এক সময়ে ভারতে SUV বলতেই সকলে মাহিন্দ্রা স্কোরপিও, টাটা সুমো, বলেরো, জিপসি , থর ইত্যাদি বুঝত। কিন্তু এখন SUV-রও নানা ভাগ এসে গিয়েছে। মিড-সাইজড SUV, কম্প্যাক্ট SUV ইত্যাদি নানা ধরনের মডেল আসছে বাজারে। সেগুলি বেশ জনপ্রিয়ও। 1/5SUV মানে তো সবাই জানেনই। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। সহজ ভাষায়, উঁচু-নিচু  রাস্তা দিয়ে সহজে যেতে পারবে, এমন বড় গাড়ি। কিন্তু ঠিক কোন কোন গাড়িকে এই  SUV-র পর্যায়ে ফেলা হবে? শনিবার সেই বিভ্রান্তিই মেটাল জিএসটি কাউন্সিল। এই  স্পেসিফিকেশন থাকা গাড়িগুলিই SUV হিসাবে বিবেচিত হবে।…

Read More

Debanjali B Joshi: ‘রিয়ালিটি শোয়ে জায়গা পেতে দুঃখের গল্প জরুরি’
Debanjali B Joshi: ‘রিয়ালিটি শোয়ে জায়গা পেতে দুঃখের গল্প জরুরি’

সৌমিতা মুখোপাধ্যায়: ইঞ্জিনিয়ারিং ছেড়ে বলিউডে গানের জগতে পায়ের মাটি শক্ত করতে বদ্ধপরিকর বাঙালি কন্যে দেবাঞ্জলি। তাঁর স্ট্রাগলের কাহিনী দীর্ঘ। তবে সব অন্ধকারের শেষে যেমন আলো থাকে, সেরকমই বর্তমানে দেবাঞ্জলির নাম জুড়েছে হৃতিক, আয়ুষ্মানের ছবির সঙ্গে। প্র:  কেরিয়ার শুরু কোথা থেকে? দেবাঞ্জলি: আমি কলকাতার মেয়ে, গান শিখেছি কলকাতাতেই। তবে আমার গানের কেরিয়ার শুরু মুম্বইয়ে। আমি থাকতাম যাদবপুরে, গান শিখেছি বানীচক্রে। বেঙ্গল মিউজিক কলেজ থেকে সংগীত বিশারদের পাঁচ বছরের কোর্স করেছি। প্র: প্রথম থেকে গান নিয়েই কেরিয়ার গড়তে চেয়েছিলেন? দেবাঞ্জলি: আমি কলকাতায়…

Read More

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বড় ঘোষণা, 23 ডিসেম্বর পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেবে
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বড় ঘোষণা, 23 ডিসেম্বর পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেবে

ছবি সূত্র: এপি ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী (ফাইল) পাকিস্তানের নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে মোর্চা খুলছেন, একটি বড় ঘোষণা দিয়েছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জাতীয় পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা না করায় তিনি পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেওয়ার তারিখও বলেছেন। ইমরান খান বলেছেন যে ২৩ ডিসেম্বর তিনি উভয় রাজ্যের বিধানসভা ভেঙে দেবেন। ইমরান খানের এই বক্তব্য পাকিস্তানের রাজনীতিতে আতঙ্ক তৈরি করেছে। আমরা আপনাকে…

Read More

বিরাট স্বস্তি! কর নিয়ে ‘সুখবর’ এল জিএসটি কাউন্সিলের বৈঠকে
বিরাট স্বস্তি! কর নিয়ে ‘সুখবর’ এল জিএসটি কাউন্সিলের বৈঠকে

#নিউ দিল্লি: মধ্যবিত্তের জন্য বড়সড় স্বস্তি। শনিবারের জিএসটি কাউন্সিলের বৈঠকে কোনও পণ্যের উপর কর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, পানমশলা, গুটখার উপর কর চাপানো হতে পারে। কিন্তু এদিনের বৈঠকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে সময় অল্প থাকার কারণে তামাক এবং গুটখার উপর কর নিয়ে আলোচনা করা যায়নি। রাজস্ব সচিব জানিয়েছেন, জিএসটি কাউন্সিলে খোসাযুক্ত ডালে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করার সিদ্ধান্ত নেওয়া…

Read More

বাংলাদেশকে হারিয়ে নাগাড়ে তৃতীয়বার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত
বাংলাদেশকে হারিয়ে নাগাড়ে তৃতীয়বার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নেমেছিল ভারতীয় দল। লক্ষ্য ছিল বিশ্বকাপে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। বাংলাদেশকে ১২০ রানের বিরাট ব্যবধানে পরাজিত করল ভারত। সুনীল রমেশ ও ভারতীয় অধিনায়ক অজয় কুমার রেড্ডির শতরানের সুবাদেই নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল ভারতীয় দৃষ্টিহীন দল।

Read More