বাংলাদেশঃ গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর মাইজদীতে চাঞ্চল্যকর অদিতা হত্যাকান্ডের ঘটনার ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গেলো বছরের ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪)। হত্যা মামলায় তার গৃহশিক্ষক আবদুর রহিম রনির বিরুদ্ধে আদালতে ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার এস আই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ জেলার মুখ্য বিচারিক আদালতের জিআরও…










