BJP MLA Balmukund Acharya: রাস্তায় আমিষ খাবারের স্টল বন্ধ করুন, জিতেই সরকারি আধিকারিককে হুমকি বিজেপি বিধায়কের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হঠিয়েই স্বমূর্তি ধারন করলেন বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। জয়পুরের হাওয়ামহল বিধানসভার জয়ী প্রার্থী বালমুকুন্দ রাস্তায় দাঁড়িয়েই পুরসভার এক আধিকারিককে ফোন করলেন, রাস্তার ধারে সব আমিষ খাবারের স্টল বন্ধ করুন। শুধু তাই নয় সরকারি আধিকারীককে হুঁশিয়ারি দিলেন, কী হল রিপোর্ট করুন। তাঁকে গিয়ে রিপোর্ট আনতে হবে কিনা তাও জেনেও নিলেন। ফোন কাটতেই উল্লাসে ফেটে পড়ল জনতা। হাওয়ামহল আসনে কংগ্রেস প্রার্থী আর আর তিওয়ারিকে ৬০০ ভোটে হারিয়েছেন বালমুকুন্দ আচার্য। তাঁর ওই ভিডিয়ো…










