অফিসে টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ চলাচল
কলকাতা : অফিসে টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ চলাচল। বেলগাছিয়ায় মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মেট্রো চলাচল। তবে অফিস টাইমে ব্যস্ততার সময়ে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ব্যাহত পরিষেবা। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে বলে খবর। গত ২২ ডিসেম্বর মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।…








