আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট
নয়াদিল্লি : ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের আজ অষ্টম দিন। অশান্ত পশ্চিম এশিয়া। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। এবার এই যুদ্ধে পরোক্ষে জড়িয়ে পড়ল রাশিয়া। এমনই জল্পনা শুরু হয়েছে। কারণ, কৌশলগত-সঙ্গী ইরানকে নাকি গোয়েন্দা তথ্য দিয়ে হামলায় সাহায্য করছে পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানকে রাশিয়া কতটা সাহায্য করছে তার পরিমাণ পুরোপুরি স্পষ্ট ছিল না। পরে পরে বিষয়টি স্পষ্ট হয়। কারণ, গত…

