শৈত্যপ্রবাহের সঙ্গে হাজির তুষারের এই পাখিও, এই ভিডিও দেখে সকলেই অবাক

শৈত্যপ্রবাহের সঙ্গে হাজির তুষারের এই পাখিও, এই ভিডিও দেখে সকলেই অবাক

#কানপুর:  প্রবল ঠান্ডায় কাঁপছে কানপুর। জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এরই মধ্যেই এবার কানপুরের আকাশে দেখা গেল বিরল প্রজাতির হিমালয়ান শকুনের। হিমালয়ের তুষারময় শৃঙ্গে এই শকুনের দেখা মেলে। সেখান থেকে সোজা কানপুরে চলে আসায় হতবাক সকলে।

জানা গিয়েছে, কানপুরের কর্নেলগঞ্জের ইদগাহ কবরস্থানে এই বিরল প্রজাতির শকুনটি ছিল। প্রায় এক সপ্তাহ ধরে সেখান ঘুরছিল শকুনটি। এর ডানার দৈর্ঘ্য ৬ ফুট। তবে এই এলাকায় বেশিদিন ঘুরলে শকুনটির ক্ষতি হতে পারত। সেই আশঙ্কায় স্থানীয় বাসিন্দা সফিক-সহ আরও বেশ কয়েকজন শকুনটি ধরেন। পরে এটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

(Feed Source: news18.com)