দিল্লির রাস্তায় হাড়হিম ঘটনা! এক ব্যক্তিকে বনেটে ঝুলিয়ে গাড়ি চালাল মত্ত যুবক

দিল্লির রাস্তায় হাড়হিম ঘটনা! এক ব্যক্তিকে বনেটে ঝুলিয়ে গাড়ি চালাল মত্ত যুবক

নয়াদিল্লি: ফের দেশের রাজধানীতে হাড়হিম ঘটনা। সামান্য ঝামেলার পর এক ব্যক্তিকে গাড়ির বনেটে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল গাড়িচালকের বিরুদ্ধে।

পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় ঘটনা। হর্ন বাজানোর মতো তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এর পর এক গাড়িচালক বিবাদ মেটাতে আসা এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তার পর সেই ব্যক্তিকে প্রায় ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়।

কিছু লোক গাড়িচালককে ধাওয়া করেন। তখনই গাড়ির ব্রেক কষে ওই ব্যক্তিকে বনেট থেকে রাস্তায় ফেলে পালিয়ে যায় চালক। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজা গার্ডেন রিং রোডে ঘটেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়প্রকাশ নামের সেই ব্যক্তি তাঁর বন্ধু হরবিন্দর কোহলির সঙ্গে দেখা করতে রোহিণী থেকে রাজা গার্ডেন চকের দিকে আসছিলেন। তাঁর গাড়ির সামনে বসে ছিলেন এক যুবক। জয়প্রকাশ হর্ন বাজিয়ে সাইড চান। তাঁকে সাইড না দেওয়ায় তিনি অন্য দিক থেকে গাড়ি বের করে সামনে চলে যান।

জয়প্রকাশ নামের ওই ব্যক্তি এগিয়ে যাওয়ায় ওই যুবক এগিয়ে এসে জয়প্রকাশের গাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দেন। প্রথমে তাঁর সঙ্গে বাকবিতণ্ডা হয়, তার পর তিনি জয়প্রকাশের গায়ে হাত তোলেন। এরই মধ্যে সেখানে কিছু লোক জড়ো হয়ে যায়।

ভিড় দেখে হরবিন্দর কোহলি কাছে পৌঁছে দেখেন, এক যুবক তাঁর বন্ধুকে মারধর করছে। তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করলে যুবকটি তাঁর গায়েও হাত তোলে। কিছুক্ষণ পর বিষয়টি থেমে যায়। এদিকে গাড়িতে থাকা যুবক প্রথমে হরবিন্দর কোহলিকে আঘাত করার চেষ্টা করেন। কিন্তুতিনি গাড়ির ওয়াইপার ধরে বনেটে ঝুলে পড়েন। এর পর গাড়ি না থামিয়ে প্রায় ৫০০ মিটার পর্যন্ত গাড়ি চালিয়ে দেন ওই যুবক।

আশেপাশে লাগানো সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়ে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাইক আরোহী ও গাড়ির চালক গাড়িটিকে ওভারটেক করেন। তখন গাড়িতে ব্রেক কষে ওই যুবক। ফলে হরবিন্দর কোহলি নীচে পড়ে যান। এর পর গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই যুবক।

(Feed Source: news18.com)