
মুম্বই: ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে তাঁদের জুটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। সুশান্ত সিং রাজপুত এবং কিয়ারা আডবাণী। অনেকেই বলেন, সুশান্ত অভিনীত সেরা ছবিগুলির মধ্যে এটি অন্যতম। আর সেই ছবির নায়িকার কাছ থেকেই প্রয়াত অভিনেতার এক ‘অদ্ভূত’ অভ্যাসের কথা জানা গিয়েছিল একবার।
এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, সুশান্ত ইনসমনিয়ায় ভোগেন। অর্থাৎ এই রোগে আক্রান্ত মানুষদের ঘুম হয় না ঠিক মতো। সুশান্তেরও নাকি খানিক এই রোগ ছিল বলে জানিয়েছিলেন কিয়ারা। নিদ্রাহীন রাত কাটত তাঁর। মাত্র ২ ঘণ্টা ঘুমাতেন সুশান্ত।
কিয়ারা বলেছিলেন, সুশান্তের এই অভ্যাসটি তাঁর বেশ ‘অদ্ভূত’ ঠেকত। নায়িকা বলেছিলেন, সারা রাত না ঘুমিয়েও সেটে ক্লান্ত হয়ে পড়তেন না। দারুণ এনার্জি থাকত সারাক্ষণ। সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, সুশান্ত নাকি তাঁকে বুঝিয়েছিলেন, মানুষের শরীর কেবল ২ ঘণ্টার ঘুমেই চাঙ্গা থাকতে পারে।
কিয়ারার কথায়, ”খানিক ইনসমনিয়াক ছিল সুশান্ত। কারণ দিনের শেষে কাজ সেরে আমার তো খুব ঘুম পেত। সুশান্ত বলত, মানুষের শরীরে মাত্র ২ ঘণ্টা ঘুমের প্রয়োজন। সে আপনি ৮ ঘণ্টাই ঘুমোন বা ৭ ঘণ্টা ঘুমান। এর থেকে মাত্র ২ ঘণ্টা হল আসল সময় যখন আপনার মস্তিষ্ক আসলে ঘুমায়, বাকি সময় আপনি অজ্ঞান বা ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু আপনার মন তখনও সক্রিয় থাকে। তাই ও ২ ঘণ্টাই ঘুমাত। যেটা আমার একটু অদ্ভূত লেগেছিল।”
Deeply saddened. My heart goes out to Sushants family at this time. Reminiscing and cherishing every moment of our Dhoni shoot. Can’t believe this.. gone too too soon 💔
— Kiara Advani (@advani_kiara) June 14, 2020
