
মুম্বই: আর মাত্র দু’দিনের অপেক্ষা। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। অনুরাগীদের উত্তেজনার পারদ যে চড়ছে, তা আর নতুন করে বলে দিতে হয় না। ইতিমধ্যেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং।
রবিবার, ২২ জানুয়ারি পাওয়া তথ্য অনুযায়ী, ছবি মুক্তি পাওয়ার আগেই ১৮ কোটি টাকা ঘরে চলে এসেছে। কেবল প্রথম দিন, ২৫ জানুয়ারির হিসেব এটি। ওদিনের জন্য এখনও পর্যন্ত প্রি বুকিংয়ে ৩ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এই রমরমার মাঝেই আগাম টিকিট পাচ্ছেন না দর্শকদের একাংশ। আর তা নিয়েই নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এক শাহরুখ অনুরাগী। শুধু তাই নয় সেই ব্যক্তি হুমকি দেন, ‘পাঠান’-এর টিকিট না পেলে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
#Pathaan plz support me friends plz Pathaan 1 tickets plz help 😭😭 #PathaanMovie #PathaanFirstDayFirstShow pic.twitter.com/1ue59cw2OJ
— Riyan (@Riyan0258) January 19, 2023
