
বেঙ্গালুরুতে বসন্ত প্রায় এসেই গেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, গোলাপি রঙে ভরা মন্ত্রমুগ্ধ করা পরিবেশ মনকে নিমেষে চঞ্চল করে তোলে। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত রাস্তার দুইপাশে শুধু গোলাপি ফুলের বাহার। আকাশের নীল রং আর ফুলের গোলাপি রঙের সমন্বয়ে বেঙ্গালুরু শহর যেন তার নবযৌবন ফিরে পেয়েছে। দেখে মনে হচ্ছে জাদু কাঠির ছোঁয়ায় কেউ এই শহরকে গোলাপি স্বর্গে পরিণত করেছে।
শহরের রাস্তাগুলো যখন গোলাপি রঙের তাবিবুইয়া রোসিয়া ফুলের কার্পেটে পরিণত হয় , তখন মনে হয় বসন্ত এসে গেছে। এই জাদুকরী ফুলের মরসুমে বেঙ্গালুরু শহরটি নতুন গোলাপি কনের সাজে সেজে ওঠে। পথচারীদের কাছে রাস্তা চলতে প্রাকৃতিক সৌন্দর্যের এমন অভিজ্ঞতা তাদের স্মৃতির সিন্ধুকে চিরন্তন হয়ে থাকে। দেখে মনে হয় কোন এক শিল্পী তার তুলির ছোঁয়ায় শহরটিকে গোলাপির রঙে রাঙিয়ে দিয়েছে। প্রতি বছর বসন্তের শুরুতে এই ফুলগুলি ফুটতে শুরু করে এবং ঘরে ঘরে বসন্তের আগমনের বার্তা পৌঁছে দেয়।
এটা বলা হয়ে থাকে যে ব্রিটিশাররা গোলাপী ট্রাম্পেট গাছের সঙ্গে এই শহরের পরিচয় ঘটিয়েছিল কারণ তাদের হোমসিকনেস দূর করার এটি একটি বড় পন্থা ছিল। চারিপাশে গোলাপী ফুলের বাহার তাদের বসন্তের কথা মনে করিয়ে দিত। এরাই তাবিবুইয়া রোসিয়া গাছগুলি এই শহরে রোপন করেছিল। তাই স্বাধীনতার পর তারা দেশ ছেড়ে চলে গেলেও এর সৌন্দর্য আজ অটুট এবং আকর্ষণীয়। আজও এখানকার স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা শহরের এই গোলাপি রূপ দেখে মোহিত হয়ে যায়।
বহু ফটোগ্রাফার ইতিমধ্যেই বেঙ্গালুরু শহরের এই গোলাপি রূপকে নিজেদের ক্যামেরায় বন্দি করে রেখেছে। তাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করে প্রশংসা অর্জন করেছে। শাটারবাগ বিপ্লব মহাপাত্রের কয়েকটি স্টিল ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ছবিগুলি আইটি হাবের হোয়াইটফিল্ড এলাকায় তোলা হয়েছিল।
পোস্টটি এখানে দেখুন –
📍 AECS Layout, Whitefield
The Pink Trumpets or the Tabebuia Avellaneda have started to blossom here in Bengaluru. That time of the year when certain parts of Bengaluru turns completely pink 😍🌸
PC: ( IG @ reflectionofmymemories )#pinktrumpets #karnatakatourism #Bengaluru pic.twitter.com/Z6Tol7f53Y— Karnataka Tourism (@KarnatakaWorld) January 16, 2023
