Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

নিজের ও বাবার ‘টেস্ট’ করাল ছেলে…! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস

| No Comments
নিজের ও বাবার ‘টেস্ট’ করাল ছেলে…! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস

এমন অনেক কথা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যা জানলে মানুষ হতবাক হয়ে যায়। এমনই একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হচ্ছে খুব। এই পোস্টে জানা যায়, খানিকটা শখের বশেই নিজের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেন এক যুবক।
এই বিষয়ে তিনি তাঁর বাবার সঙ্গে কথা বললে তিনিও তাতে রাজি হয়ে যান। এরপর যথাসময়ে ডি এন এ টেস্ট হলে যখন পরীক্ষার ফল হাতে আসে তা দেখে মাথা ঘুরে যায় ওই পিতা-পুত্রের। আচমকা এমনই এক তিক্ত সত্য সামনে আসে যা জেনে সুখের সংসার মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পরে।
এই ঘটনা বিস্তারিত নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবক। ডেইলি স্টার ইউকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সি এক যুবক তাঁর গল্পটি সোশ্যাল মিডিয়া সাইট রেডডিটে শেয়ার করেছেন।
ওই যুবক তাঁর পোস্টে জানান, তিনি কাজ করে যে পকেটমানি পেয়েছেন, তার মাধ্যমে কয়েক হাজার টাকা জমিয়েছিলেন তিনি। হটাৎই কার্যত শখে পরেই নিজের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ওই যুবক।
সে তাঁর বাবার সঙ্গে কথা বললে তিনিও এ বিষয়ে রাজি হন। প্রায় ৮,০০০ টাকা খরচ করে দুজনের ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল বেরতেই হতবাক ওই যুবক ও তাঁর বাবা। কী এমন ছিল সেই রিপোর্টে?
রিপোর্ট বলছে ওই যুবক ও তাঁর বাবার ডিএনএ মিলেছে ২৯.২ শতাংশ। যদিও যেহেতু নিকটতম আত্মীয় তিনি, তাই বাবা ও ছেলের ডিএনএ এ কিন্তু অপেক্ষাকৃত বেশি মেলা উচিত। এত কম ডিএনএ খুঁজে পাওয়া মানেই দুজনের সম্পর্ক দূরের। কিন্তু এটা কী ভাবে সম্ভব হল?
সত্য জানার পর থেকেই সাংঘাতিক অশান্তিতে দিন কাটাতে শুরু করেন ওই যুবক। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার এবং তার সৎ ভাইয়ের চেহারার মধ্যেই বেশ মিল। এমনটা পর্যবেক্ষণ করার পরেই কার্যত কৌতূহলের বশবর্তী হয়ে ওই যুবক তাঁর সৎ ভাই ও তাঁর ডিএনএ (ডিএনএ টেস্ট) টেস্ট করান। এরপরেই ওই যুবককে চমকে দিয়ে নতুন রিপোর্টে দেখা যায় তাঁর সৎ ভাইয়ের ডিএনএর সঙ্গে মিলেগিয়েছে তাঁর ডি এন এ। আর এই রিপোর্ট হাতে আসার পরেই ওই যুবকের সামনে নতুন সত্য প্রকাশ্যে আসে।
মহিলা স্বীকার করে নেন যে ওই যুবকের কাকার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যার কারণেই তাঁর সন্তানের জন্ম হয়েছিল। গোটা সত্য জানতে পেরে গভীরভাবে মর্মাহত হন ওই যুবক। একইসঙ্গে বুঝতে পারেন, এতদিন যাঁকে তিনি তাঁর কাকা ভেবে চলছিলেন, তিনি আসলে তাঁর বাবা।
যুবক বুঝতে পারেন, যাঁকে এতদিন তিনি তাঁর বাবা বিশ্বাস করে বড় হয়েছেন, তিনি আসলে তাঁর বাবা নন। বরং তিনিই তাঁর কাকা। যুবক তাঁর এতদিনের পিতাকে এ কথা জানালে তিনিও এই প্রতারণার খবর ও রিপোর্টে ওই বিস্ফোরক প্রমাণের তথ্য পেয়ে কার্যত ভেঙে পড়েন।
যুবক তাঁর পোস্টে এও জানান, ঘটনার পরে গোটা পরিবার বিক্ষিপ্ত হয়ে যায় এবং তাঁর বাবা-মা আলাদা হয়ে যান। ভাইরাল এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরাও। অনেকেই স্বান্তনা দিয়েছেন ওই যুবককে।

(Feed Source: news18.com)

অন্যান্য
, post where a youth shared how he found shocking truth after casually doing his and his fathers test, Viral, Viral DNA Test, Viral News, viral social media, জৈবিক পিতা, ডিএনএ পরীক্ষা, ডিএনএ পরীক্ষার রেজাল্টm Social post, বাবা ছেলে ডি এন এ রিপোর্ট, বাবা ছেলে মায়ের ভাইরাল নিউজ, বাবা ছেলের সম্পর্ক, ভাইরাল, ভাইরাল টেস্ট রিপোর্ট, ভাইরাল ডি এন এ টেস্ট, ভাইরাল রিপোর্ট, রিপোর্টে চাঞ্চল্য

Post navigation

← আফগানিস্তানে তালেবান বাহিনী আইএসের তিন সদস্যকে হত্যা করেছে
পঞ্চায়েত ভোটের আগে বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসবে উত্তরবঙ্গে? →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda