
সোনু নিগমের উপরে হামলা
বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের উপরে হামলার অভিযোগ। গতকাল রাতে মুম্বইয়ের চেম্বুরে অনুষ্ঠান করছিলেন তিনি। সেসময় সেলফি তোলার জন্য তাঁর কাছে ভিড় করছিলেন অনুরাগীরা। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় হঠাৎই একটি ছেলে তাঁর দিকে ছুটে আসেন। তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সেই ছেলেটি সোনু নিগমকে ধাক্কা দিয়ে মঞ্চের সিঁড়ি থেকে ফেলেদেন। তাতে সামান্য আহত হন সঙ্গীত শিল্পী। গুরুতর আহত হয়েছেন সোনু নিগমের বন্ধু। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঠগড়ায় উদ্ধব ঘনিষ্ঠ বিধায়কের পুত্র
বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের উপরে হামলার ঘটনায় অভিযুক্ত উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা বিধায়কের ছেলে এবং তাঁর ভাগ্নে। স্থানীয় বিধায়ক প্রকাশ ফাটারপেকরের ছেলে সোনু নিগমের সঙ্গে সেলফি তুলতে ছুটে গিয়েছিলেন মঞ্চের পিছনে। সেসময় সিঁড়ি দিয়ে নামছিলেন সঙ্গীতশিল্পী। বিধায়কের ছেলে স্বপ্নিল প্রকাশ ফাটেরপেকর সেসময় সরাসরি শিল্পীর কাছে যেতে বাধা দেওয়া হলে তিনি হঠাৎ করে ধাক্কা দেন। সিঁড়ি থেকে পড়ে যান সোনু নিগম। তাঁর বন্ধুও পড়ে গিয়ে আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় অভিযোগ দায়ের
ঘটনার পরেই সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানান সোনু নিগম। চেম্বুর থানায় গিয়ে রাতেই অভিযোগ জানান বলিউড সঙ্গীত শিল্পী। থানায় সোনু নিগম জানিয়েছেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার সহকর্মী হরিপ্রকাশ, রাব্বানি খান, সায়রা মাকানি, ‘আমরা সবাই যখন মঞ্চ থেকে নামছিলাম, তখন হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগের মাথায় ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই।’

মামলা দায়ের পুলিশের
সঙ্গীত শিল্পী সোনু নিগমের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ ও ৩৩৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় উদ্ধব শিিবরে ধাক্কা আসবে তাতে কোনও ,সন্দেহ নেই। এদিকে উদ্ধবপন্থী শিবসেনা বিধায়কের মেয়ে দাবি করেছেন এটা কোনও হামলার ঘটনা বা হেনস্থার ঘটনা নয়। এটা নিছক একটা ভুল বোঝাবুঝির ফলে তৈরি হয়েছিল পরিস্থিতি। তবে এখন পুরো বিষয়টিই নিয়ন্ত্রণে রয়েছে।
(Feed Source: oneindia.com)
