
নয়াদিল্লি: ফের পিছিয়ে পড়লেন এলন মাস্ক। বিশ্বের সব থেকে ধনীদের যে তালিকা ফোর্বস পত্রিকায় প্রকাশিত হয় তাতে দেখা যাচ্ছে মাস্ককে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বিখ্যাত ফরাসি বিলাসী দ্রব্য প্রস্তুতকারী সংস্থা LMVH-এর কর্ণধার বার্নার্ড আর্নল্ট। মাস্কের সংস্থার সম্পদের পরিমাণ গত আর্থিক বছরে ৩৯০০ কোটি ডলার কমে গিয়ে হয়েছে ১ লক্ষ আশি হাজার কোটি ডলার।
আর গত বেশ কয়েক বছর ধরে ফোর্বস তালিকায় শীর্ষ স্থানে থাকার দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নার্ড আর্নল্ট তার সম্পদের পরিমান ৫০ হাজার কোটি ডলার বাড়িয়ে পৌঁছে গিয়েছেন এক নম্বরে। তাঁর সম্পদের পরিমাণ আপাতত ২ লক্ষ ১১ হাজার কোটি ডলার। ফোর্বস-এর ওই তালিকা খতিয়ে দেখে আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন গোটা বছরটাই ভাল কেটেছে ফরাসী ধনকুবের আর্নল্ট-এর। যে কারণে তাঁর প্রতিটি ব্র্যান্ড প্রোডাক্টের বিক্রিও বেড়েছে কয়েকগুন পরিমাণ।
আর এলন মাস্ক-এর সম্পদের পরিমান কমার কারণ হিসাবে তাঁর ইলেকট্রিক গাড়ি টেলসার শেয়ার-এর দাম ৫০ শতাংশ কমে যাওয়া একটা বড় কারণ হিসাবে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। পাশাপাশি ল মাস্ক-এর ট্যুইটার কেনা আর তার জন্য টেলসা-র ২৩ ভাগ শেয়ার বিক্রি করে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল। যার ছাপ পড়েছিল মাস্ক-এর সংস্থার নানা বানিজ্যিক লেনদেনে।
এলন মাস্ক-এর পরেই ফোর্বস তালিকায় তৃতিয় স্থানে আছেন ই-কমার্স সংস্থা অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। শেয়ার বাজারে তাঁর সংস্থার শেয়ার-এর দাম কমায় গত আর্থিক বছরে অ্যামাজন এর লোকসানের পরিমাণ অন্তত ৫৭ হাজার কোটি ডলার।
