
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটনার ঘনঘটা বাংলাদেশেও। এবার সেখানে শুটআউট এবং তার জেরে মৃত্যু। বাংলাদেশে (Bangladesh) দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ঘটা এই সংঘর্ষে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ পুলিসসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বন্দরবনের রোয়াঙ্গছারি উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ মানে রীতিমতো শুটআউট! বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলে এই গুলির লড়াই। এই লড়াইয়ে দুই পক্ষ মিলিয়ে মোট আটজনের মৃত্য়ু হয়েছে। বাংলাদেশ পুলিসের অনুমান, বাংলাদেশের ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট (United People’s Democratic Front) ও কুকি-চিন ন্যাশনাল আর্মির (Kuki-Chin National Front) মধ্যে এই সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে প্রথম গুলির শব্দ কানে আসে। এরপর সারা রাত, এমনকি শুক্রবার ভোর পর্যন্ত গুলির শব্দ পাওয়া যায়। ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট ও কুকি-চিন ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষ চলছিল বলেই তাঁদের দাবি। নিহতদের পোশাক দেখেও পরে পুলিসের অনুমান, তাঁরা কুকি-চিন ন্যাশনাল আর্মিরই সদস্য।
কেএনএফের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার গুলির লড়াইয়ে সাতজন সদস্যের মৃত্যু ঘটেছে। তারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকেই এই হামলার জন্য দোষারোপ করেছে, তবে কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
রোয়াঙ্গছারির পুলিস স্টেশনের অফিসার জানান, শুক্রবার সকালে বন্দরবন থেকে গুলিবিদ্ধ আটটি দেহ উদ্ধার করা হয়। দেহগুলি বন্দরবন জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পরে মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
(Feed Source: zeenews.com)
