Bangladesh: রাতভর গুলির লড়াই! মৃত ৮; বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটনার ঘনঘটা বাংলাদেশেও। এবার সেখানে শুটআউট এবং তার জেরে মৃত্যু। বাংলাদেশে (Bangladesh) দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ঘটা এই সংঘর্ষে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ পুলিসসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বন্দরবনের রোয়াঙ্গছারি উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ মানে রীতিমতো শুটআউট! বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলে এই গুলির লড়াই। এই লড়াইয়ে দুই পক্ষ মিলিয়ে মোট আটজনের মৃত্য়ু হয়েছে। বাংলাদেশ পুলিসের অনুমান, বাংলাদেশের ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট (United…

