গড়িয়ার কাঠের গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন

গড়িয়ার কাঠের গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন

কলকাতা: গড়িয়ায় বিধ্বংসী আগুন। ব্রহ্মপুর এর সেখপাড়ায় একটি কাঠের গোলায় ভয়াবহ আগুন লাগে । ইতিমধ্যেই ঘটনাস্থলে  পৌঁছেছে দমকলের ১৫ ইঞ্জিন। সকাল ১০ নাগাদ আগুন লাগে কাঠের গুদামটিতে।  এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। ঘটনাস্থলে পৌঁছেছে মন্ত্রী অরূপ বিশ্বাস।

মঙ্গলবার সকাল ১০ নাগাদ হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। চাঞ্চল্য ছড়ায়  এলাকায়। বিক্ষোভ জানায় স্থানীয় বাসিন্দারা। বহুক্ষণ ধরে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। এভাবে হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

মঙ্গলবার হঠাৎ কাঠের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। ধুঁয়ো দেখেই আগুন লাগার খবর জানাজানি হয়। দমকলে খবর দেওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫ ইঞ্জিন।

(Feed Source: news18.com)