রাজা রাজা-ই থাকে! ৪৬১ দিন পর ফের বড় দায়িত্ব নিয়ে বিরাট রেকর্ড কিং কোহলির

রাজা রাজা-ই থাকে! ৪৬১ দিন পর ফের বড় দায়িত্ব নিয়ে বিরাট রেকর্ড কিং কোহলির

বেঙ্গালুরু: ৪৬১ দিন পর তিনি আবার ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছিলেন। আর নেমেই প্রমাণ করলেন, রাজা রাজা-ই থাকে।

কিং কোহলিকে এদিন ফের দেখা গেল আরসিবির অধিনায়ক হিসেবে। কোহলি এলেন, দেখলেন, জয় করলেন। এদিন বিরাট কোহলির হাফ সেঞ্চুরি শুরুতেই আরসিবিকে শক্ত ভিতে দাঁড় করায়। ওদিকে ৫৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ডুপ্লেসি।

ওপেনিং জুটিতে ১৩৭ রান করে আরসিবি। ৪৭ বলে ৫৯ রান করে ফেরেন বিরাট কোহলি। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে চ্যালেঞ্জার্সরা।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। মাত্র ২৭ রানেই তারা হারায় তিন উইকেট।

এর পর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে পঞ্জাব। প্রভসিমরন সিং ও জিতেশ শর্মা ছাড়া কোনো ব্যাটারই রান পাননি। ৩০ বলে ৪৬ রান করেন প্রভসিমরন। জিতেশ করেন ২৭ বলে ৪১ রান।

মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৮ বল হাতে থাকতে ১৫০ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সিরাজ। হাসারাঙ্গা নেন ২টি। হার্শাল পাটেল ও পার্নেল নেন ১টি করে উইকেট পেয়েছেন।

এদিন আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসাবে ৬০০টি চার মারার নজির গড়লেন বিরাট কোহলি। ২২৯টি ম্যাচে তিনি ৬০৩টি বাউন্ডারি মেরেছেন। এই তালিকায় সবার উপরে রয়েছেন শিখর ধাওয়ান। ২১০টি আইপিএল ম্যাচে ৭৩০টি বাউন্ডারি মেরেছেন গব্বর।

(Feed Source: news18.com)