রাজা রাজা-ই থাকে! ৪৬১ দিন পর ফের বড় দায়িত্ব নিয়ে বিরাট রেকর্ড কিং কোহলির
বেঙ্গালুরু: ৪৬১ দিন পর তিনি আবার ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছিলেন। আর নেমেই প্রমাণ করলেন, রাজা রাজা-ই থাকে। কিং কোহলিকে এদিন ফের দেখা গেল আরসিবির অধিনায়ক হিসেবে। কোহলি এলেন, দেখলেন, জয় করলেন। এদিন বিরাট কোহলির হাফ সেঞ্চুরি শুরুতেই আরসিবিকে শক্ত ভিতে দাঁড় করায়। ওদিকে ৫৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ডুপ্লেসি। ওপেনিং জুটিতে ১৩৭ রান করে আরসিবি। ৪৭ বলে ৫৯ রান করে ফেরেন বিরাট কোহলি। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে চ্যালেঞ্জার্সরা।জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাবের।…

