
মুম্বই: প্রবল সাইক্লোনিক তুফান বিপর্যয় কচ্ছ ও পাকিস্তানের করাচির দিকে ১৫ জুন নাগাদ পোঁছবে৷ তার আগেই সমুদ্রের ওপর ক্রমশই শক্তিবৃদ্ধি করে প্রবল আকার নিচ্ছে এই সাইক্লোন৷ এনডিআরএফ, এসডিআরএফের দল ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি যেখানে এই প্রবল ঝড়ের ল্যান্ডফল হবে সেই ছয় জেলায় আপদকালীন শেল্টার তৈরি করা হয়েছে৷
তবে সঠিকভাবে কোথায় এই সাইক্লোন বিপর্যয় কোথায় ধাক্কা খাবে সেই বিষয়ে এখনও পরিষ্কার ভাবে কোনও পরিস্থিতি জানা যায়নি৷ তার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে৷ ১৩ থেকে ১৫ তারিখ অবধি ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে৷ পাশাপাশি প্রবল বৃষ্টি হবে৷ কচ্ছ, জামনগর, মৌরবী, গির, সোমনাথ, পোরবন্দর এবং দেবভূমি দ্বারকায় এই সাইক্লোনের প্রভাব মারাত্মক ভাবে পড়তে চলেছে৷
Watch: Cyclone Biparjoy Live
রইল মুম্বইয়ে অবস্থার ভিডিও
Cyclone Biparjoy
Sunday Mumbai Rains
Scary clouds extreme weather pic.twitter.com/KovoXFNa5P
— Ujwal Puri // ompsyram.eth 🦉 (@ompsyram) June 11, 2023
