Tripura Ulto Rath: উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত ১৫!

Tripura Ulto Rath: উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত ১৫!

সমিত সেনগুপ্ত ও বাসুদেব চট্টোপাধ্যায়: উল্টো রথে ভয়াবহ দুঘটনা! কীভাবে? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শিশু-সহ ৬ জনের। আহত কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। ঘটনাস্থল ত্রিপুরা।

মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।  আজ, বুধবার ছিল উল্টোরথ। সূত্রের খবর, রথ বেরিয়েছিল ত্রিপুরার কুমারহাটে। রাস্তা গিয়ে সেই রথ টেনে নিয়ে যাচ্ছিলেন প্রায় হাজারেরও বেশি মানুষ।

এদিকে রাস্তার উপরেই বিদ্যুতের তার। কোনওভাবেই সেই তারের সংস্পর্শের চলে আসে রথে চুড়োটি! তারপর? প্রায় সঙ্গে সঙ্গে রথে আগুন লেগে যায়। যাঁরা দড়ি ধরেছিলেন, তাঁদের মধ্যেই বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হন ১৫ জনকে। অনেকের শরীর ঝলসে গিয়েছে আগুনে।

নিহতদের পরিবারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ট্যুইটে তিনি লিখেছেন, ‘আজ কুমারহাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। যাঁরা প্রিয়জনকে হারালেন, সেইসব পরিবারকে সমবেদনা জানাই’।

উল্টো রথে দুর্ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যেও। আসানসোলে বুধা ময়দানে মেলা বসেছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মণ্ডপের একাংশ! আহত হন ২ জন।

(Feed Source: zeenews.com)