
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চুলোচুলির ভিডিও৷ জানা গিয়েছে ওই ভিডিওতে পরিচারিকার চুলের মুঠি ধরে যিনি মারধর করছেন, তিনি সাধারণ নাগরিক নন৷ বরং, তিনি সমাজের গণ্যমান্য মহিলা, চিনের রাষ্ট্রদূতের স্ত্রী৷ তাঁর হাতে প্রহৃত বাড়ির পাকিস্তানি পরিচারিকা৷ ভিডিওতে (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা) দেখা যাচ্ছে, খোলা রাস্তায় পরিচারিকাকে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে মেরেই চলেছেন৷ তাঁর কাছে ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করছেন ওই পরিচারিকা৷ কিন্তু মালকিনের থেমে যাওয়ার কোনও লক্ষণ নেই৷
উপস্থিত জনতার অনেকেই চেষ্টা করছেন রাষ্ট্রদূতের স্ত্রীর আক্রমণ থেকে তাঁর পরিচারিকাকে বাঁচাতে৷ কিন্তু তিনি কার্যত অপ্রতিরোধ্য৷ ভিডিওতে দেখা গিয়েছে চুল ধরে টেনে তিনি পরিচারিকার পেটে লাথিও মারছেন৷ ‘ঘর কে কলেশ’ নামে ট্যুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি৷ কোথায়, কী কারণে এই প্রহার, সেটা জানা যায়নি৷
Kalesh b/w wife of Chinese ambassador and her Pakistani Maidpic.twitter.com/9H4RZDrTLk
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 21, 2023
