
কলকাতা: জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung লঞ্চ করেছে আরও একটি নতুন ফোন। Samsung কোম্পানির এই ফোল্ডেবল ফোন নিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। Samsung কোম্পানির সেই বহু প্রতীক্ষিত স্মার্টফোন হল Samsung Galaxy Z Fold 5।
এই ফোনটি দক্ষিণ কোরিয়াতে Galaxy Unpacked ইভেন্টের সময় লঞ্চ করা হয়। Samsung Galaxy Z Fold 5 ফোন Samsung কোম্পানির লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন। এতে রয়েছে টপ-অফ-দ্য-লাইন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।
একই সঙ্গে Samsung Galaxy Z Fold 5 ফোনের ভিতরের দিকে রয়েছে একটি ৭.৬-ইঞ্চির AMOLED ডিসপ্লে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের বাকি ফিচার।
Samsung Galaxy Z Fold 5 ফোনের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে $১,৭৯৯ অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ১,৪৭,৬০০ টাকা। এটি ১২ জিবি RAM ও ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
ক্রিম, আইস ব্লু, ফ্যান্টম এবং ব্ল্যাক কালার অপশনে গ্রাহকরা নতুন এই ফোনটি কিনতে পারবেন। নির্দিষ্ট কয়েকটি প্ল্যাটফর্মে Galaxy Z Fold 5 ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে এবং এর বিক্রি ১১ অগাস্ট থেকে শুরু হবে।
Samsung Galaxy Z Fold 5 ফোনের ফিচার –
ডুয়াল-সিম সমর্থন সহ এই ফোল্ডেবেল স্মার্টফোনটি Android ১৩ ভিত্তিক One UI ৫.১.১-তে চলে। গ্রাহকরা এই ফোনে ৫ বছরের জন্য চারটি OS আপগ্রেড এবং সিকিউরিটি আপগ্রেড পাবেন।
এই ফোনের ভিতরের দিকে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট যুক্ত একটি ৭.৬ ইঞ্চির QXGA+ (২১৭৬ x ১৮১২ পিক্সেল) ডায়নামিক AMOLED ২X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে এবং একটি ৬.২-ইঞ্চির ফুল-এইচডি প্লাস (২৩১৬ x ৯০৪ পিক্সেল) Dynamic AMOLED 2X কভার ডিসপ্লে।
এই নতুন স্মার্টফোনটিতে ১২ জিবি পর্যন্ত RAM সহ Snapdragon ৮ Gen ২ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনের ব্যাকে ৫০MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১০MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে।
সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ১০MP ক্যামেরা রয়েছে। একই সঙ্গে ফোনের ভিতরের দিকে একটি ৪MP আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy Z Fold 5 ফোনের ব্যাটারি ৪,৪০০ mAh-এর। ফোনটি একটি ২৫W চার্জারের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যেতে পারে। হ্যান্ডসেটটিতে ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ারিংয়ের ফিচার রয়েছে।
এই ফোনটি জল প্রতিরোধের জন্য IPX8 রেটযুক্ত। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে সাইড মাউন্ট করা আছে। এই ফোন S-Pen সাপোর্ট করে।
