
পশ্চিম বর্ধমান: পুকুরে মহিলারা স্নান করছিলেন, আর সেই স্নানের ছবি মোবাইলে তুলতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেল এক যুবক। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত এথোড়া গ্রাম এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, পুকুরে মহিলারা স্নান করার সময় অজান্তে তিনজন যুবক মোবাইলে ছবি তুলছিল। গ্রামের লোকজন তাদের দেখে ফেলে। এলাকাবাসীরা তাদের ধরতে গেলে দু’জন বাইক নিয়ে পালিয়ে যায়। একজন গ্রামবাসীদের হাতে ধরা পড়ে।
যুবককে বৈদ্যুতিক পোলে বেঁধে চলে চড়-থাপ্পড়। জানা যায়, তিন যুবক ওই এলাকারই একটি বেসরকারি কারখানায় কাজ করে। তিনজনেই পটনার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
(Feed Source: news18.com)
