
কলকাতা: সিনেমা জগতে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীদের জীবনেই নানা ওঠানামা জড়িয়ে থাকে। বিতর্ক পিছু ছাড়ে না। সেই তালিকা থেকে বাদ যাননি শ্রাবন্তীও। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার তাঁকে নিশানা করা হয়েছে। রাজনৈতিক জীবনে পা দিয়েও বিতর্ক পিছু ছাঁড়েনি তার। তবে জীবনের যতোই চড়াই উতরাই আসুক না কেন, কখনই তিনি সেলুলয়েড ছেড়ে যাননি। আজ তাঁর জন্মদিন। দেখতে দেখতে এবার ৩৬ এ পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)।
তবে প্রথম ছবির পর একটা লম্বা গ্যাপ। তারপর ফের ২০০৩ সালে জিৎ-র বিপরীতে বাংলা ছবি ‘চ্যাম্পিয়ন’-র মাধ্যমে সেলুলয়েডে ফেরেন তিনি।এরপর তিনি টানা লম্বা সফরে অভিনয় জগতে নাম করেছেন। জিৎ, সোহম, দেব-র বিপরীতেই তিনি অধিকাংশ স্ক্রিন শেয়ার করেছেন। তবে একঢালা চ্যাম্পিয়ন, দুজনে, সেদিন দেখা হয়েছিল ছবিতেই অভিনয় করেই থেমে থাকেননি তিনি। অচেনা ফ্রেমেও তাঁকে দেখা গিয়েছে। তিনি অপর্ণা সেনের ফ্রেমেও ধরা দিয়েছেন। ‘গয়নার বাক্স’ ছবিতে কঙ্কনা সেন শর্মা এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। যা রীতিমত প্রশংসার দাবি রাখে। ২০১৮ সালে তিনি একেবারেই অন্য রূপে সেলুলয়েডে ধরা দিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের উমা ছবিতে যীশু ছবিতে তিনি অভিনয় করেন।
(Feed Source: abplive.com)
