
কলকাতা: অনেক রাজ্যের ‘রাজ্য সঙ্গীত’ আছে, এ বার সেই ঢঙে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত তৈরি করতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ হতে পারে, কোনও প্রচলিত সৃষ্টি বা হতে পারে নতুন করে কোনও গান তৈরি করে সেটিকে ‘রাজ্য সঙ্গীত’-এর স্বীকৃতি দেওয়া হতে পারে৷
যে ভাবে অন্য রাজ্যের রাজ্য সঙ্গীত সেখানকার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির কথা বলে, তেমন করে এখানেও এই গান সেই কথাই বলবে৷ ইতিমধ্যে বেশি কিছু গান নিয়ে আলোচনাও হয়েছে বলে খবর৷
এর আগে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পয়লা বৈশাখকে পালন করার প্রস্তাব দেওয়া হয়েছিল স্পিকার নিযুক্ত কমিটির পক্ষ থেকে৷ তবে এই রাজ্য সঙ্গীতের ধারণা খুব একটা নতুন নয়৷ এই দেেশ অনেকগুলি রাজ্যের আলাদা গান রয়েছে৷ যেমন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসম, বিহার ও ওড়িশায় নিজস্ব গান রয়েছে৷ বিহারের গানটির নাম ‘মেরে ভারত কে কণ্ঠহার’৷ অসমের গান ‘ও মুর আপনার দেশ৷’
