এশিয়া কাপের দলে সূর্য কুমার কেন? যুক্তি খুঁজে পাচ্ছেন না তারকা ক্রিকেটার

এশিয়া কাপের দলে সূর্য কুমার কেন? যুক্তি খুঁজে পাচ্ছেন না তারকা ক্রিকেটার

মুম্বই: সূর্য কুমার যাদব ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকে একের পর এক রেকর্ড তৈরি করেছেন। এমন খেলা দেখিয়েছেন সকলে অবাক হয়ে গিয়েছে। কিন্তু সূর্য কুমারের রান টি-টোয়েন্টিতে যতটা ভাল, একদিনের ক্রিকেটে ততটাই খারাপ। তা নিয়ে সন্দেহ নেই। কোনও অজানা কারণে একদিনের ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে পারে না ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি।

চার নম্বর পজিশনে তাঁকে খেলিয়ে সুবিধে করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। টানা ব্য়র্থ হলেও সূর্যের পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান সফরের ব্যর্থতা সত্ত্বেও এশিয়া কাপে সুযোগ পেতে অসুবিধে হয়নি তাঁর। তবে সূর্যকুমারকে এই সুযোগ কাজে লাগাতে হবে। এটাই সময় ঘরের মাঠে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করার।

(Feed Source: news18.com)