‘দু’মাসে ইন্ডিয়া জোটের দু’টি মিটিং, গ্যাসের দাম তাতেই কমল ২০০ টাকা’: মমতা

‘দু’মাসে ইন্ডিয়া জোটের দু’টি মিটিং, গ্যাসের দাম তাতেই কমল ২০০ টাকা’: মমতা

কলকাতা: রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সমস্ত রকম গ্যাসের ক্রেতাদের জন্য সিলিন্ডার পিছু ২০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আর এর ফলে উজ্জ্বলা যোজনায় যাঁরা গ্যাস পেতেন, তাঁরা পাবেন ৪০০ টাকা৷ এর ফলে অনেকেই সুবিধা পাবেন৷ কিন্তু এই সিদ্ধান্তকেই রাজনৈতিক অবস্থান থেকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কার্যত কটাক্ষ করলেন কেন্দ্রীয় সরকারকে৷

মমতা ট্যুইটারে লিখেছেন, ‘এখনও পর্যন্ত, শেষ দু’মাসে মাত্র দু’টি ইন্ডিয়া জোটের মিটিং হয়েছে৷ আর আজকে এলপিজি গ্যাসের দাম কমল ২০০ টাকা৷ এই হল ইন্ডিয়ার দম৷’ এক কথায় কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিক অবস্থান থেকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী৷ রাজনৈতিক মহলের মত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভোটের মুখে এই সিদ্ধান্তকে তাই রাজনৈতিক ভাবেই দেখতে চাইছেন মমতাও৷

(Feed Source: news18.com)