Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর, ট্যুইটে জানালেন শুভেচ্ছা
প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর, ট্যুইটে জানালেন শুভেচ্ছা

কলকাতা: প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ট্যুইটে প্রণতির উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি৷ ট্যুইটে তিনি লেখেন, ‘আমার গর্ব হচ্ছে আমাদের পিংলার অসাধারণ জিমন্যাস্ট প্রণতির সাফল্যের দিকে তাকিয়ে৷ পশ্চিম মেদিনীপুরের হাঙ্গেরিতে অনুষ্ঠিত প্রণতি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ , ২০২৩-এ ব্রোঞ্জ পদক জিতেছে৷ তাঁর অসাধারণ সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই৷ এমন অসাধারণ পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে আমাদের জিমন্যাস্টরা পৃথিবীর সামনে ভারতকে আরও গর্বের স্থানে প্রতিষ্ঠা করছে৷’ I am beaming with pride to witness our young and exceptional gymnast…

Read More

‘দু’মাসে ইন্ডিয়া জোটের দু’টি মিটিং, গ্যাসের দাম তাতেই কমল ২০০ টাকা’: মমতা
‘দু’মাসে ইন্ডিয়া জোটের দু’টি মিটিং, গ্যাসের দাম তাতেই কমল ২০০ টাকা’: মমতা

কলকাতা: রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সমস্ত রকম গ্যাসের ক্রেতাদের জন্য সিলিন্ডার পিছু ২০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আর এর ফলে উজ্জ্বলা যোজনায় যাঁরা গ্যাস পেতেন, তাঁরা পাবেন ৪০০ টাকা৷ এর ফলে অনেকেই সুবিধা পাবেন৷ কিন্তু এই সিদ্ধান্তকেই রাজনৈতিক অবস্থান থেকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কার্যত কটাক্ষ করলেন কেন্দ্রীয় সরকারকে৷ মমতা ট্যুইটারে লিখেছেন, ‘এখনও পর্যন্ত, শেষ দু’মাসে মাত্র দু’টি ইন্ডিয়া জোটের মিটিং হয়েছে৷ আর আজকে এলপিজি গ্যাসের দাম কমল ২০০ টাকা৷ এই হল ইন্ডিয়ার দম৷’ এক…

Read More