প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর, ট্যুইটে জানালেন শুভেচ্ছা

প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রীর, ট্যুইটে জানালেন শুভেচ্ছা

কলকাতা: প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ট্যুইটে প্রণতির উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি৷ ট্যুইটে তিনি লেখেন, ‘আমার গর্ব হচ্ছে আমাদের পিংলার অসাধারণ জিমন্যাস্ট প্রণতির সাফল্যের দিকে তাকিয়ে৷ পশ্চিম মেদিনীপুরের হাঙ্গেরিতে অনুষ্ঠিত প্রণতি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ , ২০২৩-এ ব্রোঞ্জ পদক জিতেছে৷ তাঁর অসাধারণ সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই৷ এমন অসাধারণ পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে আমাদের জিমন্যাস্টরা পৃথিবীর সামনে ভারতকে আরও গর্বের স্থানে প্রতিষ্ঠা করছে৷’

(Feed Source: news18.com)