শাহরুখ ঝড়! একাই একশো ‘জওয়ান’ বাঁচিয়েছে ৩ হাজার পরিবারকে, ফাঁস হল বড় তথ্য

শাহরুখ ঝড়! একাই একশো ‘জওয়ান’ বাঁচিয়েছে ৩ হাজার পরিবারকে, ফাঁস হল বড় তথ্য

শাহরুখ খান মানেই টানটান উত্তেজনা৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিং খানের আপকামিং ছবি ‘জওয়ান’ মুক্তির কাউন্টডাউন৷ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা৷ সম্পতি ছবির মিউজিক লঞ্চের আসরে নিজের ধারা বজায় রাখলেন বলিউডের বাদশা৷ দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে এদিন তিনিই ছিলেন সকলের মধ্যমণি৷ একাই গোটা মঞ্চ কাঁপিয়ে দিলেন শাহরুখ খান৷

বাদশার আসল মেজাজে ধরা দিয়ে রীতিমতো চমকে দিলেন শাহরুখ খান৷ ৩০ অগাস্ট সকাল থেকে চেন্নাইয়ের জওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল৷ শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে এবং বাইরে শুধু একটাই নাম শাহরুখ-শাহরুখ, চারিদিক দিয়ে শোনা যাচ্ছে৷ নিজের চেনা গন্ডির বাইরেও তিনি কিং খান তা যেন আবারও বুঝিয়ে দিলেন অভিনেতা৷ দক্ষিণের তারকা থেকে জনতার বাধভাঙা উচ্ছ্বাসে পুরো অ্যাটেনশান কেড়ে নিলেন নিমেষে৷

ছবি মুক্তির আগেই দক্ষিণের জনপ্রিয় তারকাদের নিয়ে গ্র্যান্ড মিউজিক লঞ্চ করলেন শাহরুখ নেই৷ নীল জ্যাকেট, টি-শার্ট, ডেনিম এবং সানগ্লাস পরে শাহরুখকে দেখে চোখ ফেরানো দায়৷ শাহরুখ এন্ট্রিও ছিল দেখার মতো৷ বিজয় সেতুপতি, প্রিয়ামণি, অনিরুদ্ধ সহ একাধিক তারকার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷ তবে সকলের মধ্যে নয়নতারার উপস্থিতে দেখা মিলল না৷ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী এই সুন্দরীকে৷

মিউজিক লঞ্চ ইভেন্টে ফাঁস হল ‘জওয়ান’-এর ছবির এক বড় তথ্য৷ আর্ট ডিরেক্টর, টি মুথুরাজ জানান, ছবিটি ১৫ দিন ধরে চেন্নাইতে শ্যুট করা হয়েছে। আমরা চেন্নাইতে প্রায় ১৫০ দিনের জন্য জওয়ানের একটি বড় শিডিউল শ্যুট করেছি যা প্রায় ৩০০০ পরিবারকে উপকৃত হয়েছে। চেন্নাইতে ছবিটির শুটিং করার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ৷ আগামী মাসের ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’৷ উল্লেখ্য, দক্ষিণের তারকা নয়নতারা, বিজয় সেতুপতি তো রয়েছেন এছাড়াও ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত এবং থালাপথি বিজয়কে দেখা যাবে।

(Feed Source: news18.com)