
গুরুতর অভিযোগ আনলেন ভোজপুরী জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংশু সিংহ৷ সহ অভিনতা পুনীত সিংহ রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী৷ সম্প্রতি পুলিশে এফআইআর দায়ের করলেন অভিনেত্রী৷ তিনি অভিযোগে জানিয়েছেন, পুনীত বিকৃতমনস্ক কাজকর্ম করতে তাঁকে বাধ্য করেছিল৷ তাই বাধ্য হয়েই থানায় গেলেন অভিনেত্রী৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংশু জানিয়েছেন, পুনীত মাঝেমধ্যেই তার উপর জোর জুলুম করতেন৷ একাধিকবার বিয়ে করার জন্যও হুমকি দিয়েছিলেন৷ অভিনেত্রী আরও জানান, একদিন মত্ত অবস্থায় এসে এমনই কিছু আচরণ করেন যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ যদিও পরের দিন ক্ষমা চেয়েছিলেন৷ তারপরেও আমার অমতে শারীরিকভাবে ঘনিষ্ঠও হন৷ শেষে বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হই৷
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, সমাজমাধ্যমের সূত্র ধরেই তাঁদের আলাপ হয়েছিল৷ সম্পর্কের প্রথম দিকে খুবই শান্ত ও ভদ্র স্বভাবের ছিল পুনীত৷ কিছুদিন পর থেকেই তার ব্যবহারে পরিবর্তন আসে৷ বেশ কিছু ভোজপুরী মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন প্রিয়াংশু ও পুনীত৷
