রাস্তার বিলবোর্ডে এ কী? চোখ যেতেই লজ্জায় লাল মহিলা-পুরুষ, চোখ ঢাকলেন ছোটদের

রাস্তার বিলবোর্ডে এ কী? চোখ যেতেই লজ্জায় লাল মহিলা-পুরুষ, চোখ ঢাকলেন ছোটদের

দিনের ব্যস্ত সময়ে ব্যস্ত রাস্তা! গাড়ি-মানুষে ছয়লাপ! সবাই যে-যার মত নিজ গন্তব্যে চলেছে, নিজের কাজে ব্যস্ত! রাস্তার ধার দিয়ে বিশাল-বিশাল বিলবোর্ড! সেখানে চলছে নানা বিজ্ঞাপন, অনেক সময় ফুটে উঠছে কোনও সরকারি বার্তা। বৈদ্যুতিন এই বিলবোর্ডগুলি এতটাই বিশাল ও উজ্জ্বল হয় যে, হাজার ব্যস্ততার মধ্যেও সবার নজরে পড়তে বাধ্য।

তবে, এবার এই বিলবোর্ড-ই পথচলতি মানুষ, গাড়িতে থাকা সওয়ারিদের মাথা ঘুরিয়ে দিল। অনেক মানুষ দাঁড়িয়ে পড়লেন। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন বিলবোর্ডের দিকে। অনেকে আবার লজ্জায় লাল হয়ে উঠলেন বিলবোর্ডের ভিডিও দেখে। অনেক অভিভাবক ছোটদের চোখ হাত দিয়ে ঢেকে দিলেন। আসলে বিলবোর্ডে তখন কোনও বিজ্ঞাপন চলছিল না। চলছিল একটি পর্নোগ্রাফিক ছবি। বিলবোর্ডে এহেন ভিডিও দেখে হতবাক গোটা শহর! চূড়ান্ত ব্যস্ত সময়ও যেন থমকে গেল। কারও মুখে কোনও কথা নেই! সবাই হাঁ করে তালিয়ে বিলবোর্ডের দিকে, কারও চোখের পলক-ই আর পড়ছে না! সবার মাথাতে তখন ঘুরছে একটাই কথা, ” বলি হচ্ছেটা কী?”

ঘটনাটি ইরাকের রাজধানী বাগদাদের। শহরের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত রাস্তা নাফিয়া স্কোয়ারে তখন উপচে পড়া ভিড়। সেখানেই বিলবোর্ডে আচমকা শুরু হয়ে যায় নীল ছবির প্রদর্শন। দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি সব বিলবোর্ডে প্রচার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কী করে ঘটল এমন কাণ্ড? জানা যায় এক হ্যাকার এই কাণ্ড ঘটিয়েছে। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ। বিলবোর্ডটির পরিচালনায় যে সংস্থা রয়েছে, সেই সংস্থার সঙ্গে হ্যাকারের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে। তার জেরেই সংস্থার সিকিউরিটি ইফ্রাস্ট্রাকচার হ্যাক করে বিজ্ঞাপনের জায়গায় বিলবোর্ডে পর্ন মুভি চালায় হ্যাকার বাবাজি!

(Feed Source: news18.com)