
বহু বছর পর ‘রকি অউর রানি..’ দিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। তবে রকি অউর রানির গল্প কি সত্যিই করণের মস্তিস্কপ্রসূত? ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। তিনি বলিউডের দুই নামজাদা পরিচালকের থেকে টুকেছেন, এবার নিজে মুখেই স্বীকার করলেন করণ।
সম্প্রতি একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে করণ জানালেন, তিনি সঞ্জয় লীলা বনশালি এবং যশ চোপড়ার থেকে ছবির অংশ ‘কপি’ করেছেন।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র এত সুন্দর সেট আসলে সঞ্জয় লীলা বণশালির ছবি থেকে অনুপ্রাণিত। ছবির প্রচুর গান যশ চোপড়ার থেকে টুকেছেন করণ। নিজে মুখেই জানালেন পরিচালক।
যদিও যতই টোকাটুকি হোক না কেন, বক্স অফিসে ভাল উপার্জনও করেছে আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত এই ছবি। ওটিটিতে মুক্তি পাওয়ার পর ফের দর্শকদের থেকে ভাল সাড়া পাচ্ছে বাঙালি রানি এবং পাঞ্জাবি রকির প্রেম কাহিনি।
