Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

বদলে গেল Facebook! চেনা ‘F’ লোগো কি তবে থাকবে না?

| No Comments
বদলে গেল Facebook! চেনা ‘F’ লোগো কি তবে থাকবে না?

পরিবর্তনের হাওয়া লেগেছে সমাজ মাধ্যমে। তেমনই মনে হচ্ছে অ্যাপগুলির দিকে তাকালে। কয়েক মাস আগে আগাগোড়াই প্রায় বদলে গিয়েছে সাবেক Twitter। ‘রিব্র্যান্ডিং’-এর দৌলতে যথাসম্ভব পরিবর্তন করা হয়েছে ওই প্লাটফর্মে। এমনকী দীর্ঘদিনের লোগো ল্যারি দ্য বার্ড-ও সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছে X লোগো। প্লাটফর্মের নামও হয়েছে X। বদলে গিয়েছে রঙও।

সম্প্রতি Facebook-এর ক্ষেত্রেও এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে না, Twitter-এর মতো ব্যাপক পরিবর্তন নয়। বরং খুব সামান্য পরিবর্তনের ছোঁয়া লেগেছে Facebook-এর লোগোতে। এতই সামান্য যে বেশির ভাগ মানুষ বিষয়টা ধরতেই পারেননি। তবে শ্যোনদৃষ্টি যাঁদের, তাঁদের নজর এড়ানো সম্ভব হয়নি।

প্লাটফর্মের ‘আইডেন্টিটি সিস্টেম’ উন্নত করার লক্ষ্যে Meta-র পক্ষ থেকে Facebook-এর লোগোতে পরিবর্তন করা হয়েছে বলে জানান হয়েছে। তবে খুব বিরাট পরিবর্তন কিছু নয়। সামান্য কিছু অংশে পরিবর্তন এসেছে। এমনকী সেই পরিবর্তন বোঝার জন্য বেশ খুঁটিয়ে দেখতে হচ্ছে।

কিন্তু এই পরিবর্তনের গুরুত্ব রয়েছে। অন্তত Facebook তাই চাইছে, তারা চাইছে ব্যবহারকারীরা সেই গুরুত্ব বুঝুন। সংস্থার ডিরেক্টর অফ ডিজাইন ডেভ এন বলেছেন, আমরা চেয়েছিলাম লোগোটা প্রায় একই রকম দেখতে থাক, কিন্তু তাতে থাক অগ্রগতি, চাকচিক্য আর আভিজাত্যের ছোঁয়া। ব্র্যান্ডের আইডেন্টিটি সিস্টেমের লক্ষ্যেই এই পরিবর্তন।

কী পরিবর্তন হয়েছে—
লোগোর প্রেক্ষাপটে যে নীল রঙ থাকে, তা বেশ গাঢ় হয়েছে। আর সাদা দিয়ে লেখা f অক্ষরের নিচের অংশ একটু যেন চেপে গেছে। ফন্ট একই রয়েছে। ব্যাস, এইটুকুই পরিবর্তন এনেছে Meta। তবে তাদের দাবি, এটা প্রথম ধাপের পরিবর্তন।

বুধবার এক ব্লগ পোস্টে Meta জানিয়েছে, আমাদের লক্ষ্য ছিল একটা নতুন লোগো তৈরি করা, যা হবে আরও সাহসী, রোমাঞ্চকর এবং চিরস্থায়ী। প্রতিটি স্বতন্ত্র পরিমার্জনের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, যা অ্যাপের আইডেন্টিটির প্রতিনিধিত্ব করে। Meta ঘোষণা করেছে, অ্যাপে রি-অ্যাকশনের রঙের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে, যা আরও নতুনত্ব দেবে।

(Feed Source: news18.com)

প্রযুক্তি-বিজ্ঞান
, Change, difference, Facebook, Facebook logo, logo, Meta

Post navigation

← Manipur মণিপুর সংবাদ ৪ই অক্টোবর ২০২৩ঃ অভিযুক্তের হেফাজত ৮ দিন বাড়িয়েছে দিল্লি আদালত, 9 নভেম্বরের মধ্যে মৃতদেহ উদ্ধার করুন: MHRC, 18 অক্টোবর থেকে অসহযোগ, NH-37 অনির্দিষ্টকালের জন্য বন্ধের সতর্কবার্তা, শাটডাউনে চুড়াচাঁদপুর এবং কাংপোকপি
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিপুল পরিমাণ বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, প্রভাব পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda