
সূত্রের খবর, কলকাতায় শনিবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠক করতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী। এভাবে বাংলায় এসে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সরকারকে আক্রমণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি, দিল্লি পুলিশ দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, ফের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির দাবি, তৃণমূলই একেক সময় একেক কথা বলে টালবাহানা করেছে।
গত ৩ তারিখ থেকেই তৃণমূলের দিল্লি কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রীর বাকযুদ্ধ অব্যাহত। ‘পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী’ দিল্লি থেকে কলকাতায় ফিরে ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা আটকানোর অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা জবাব দেন মন্ত্রীও। ‘ ওঁদের সামনেই তথ্য তুলে ধরতাম। এই কারণেই পালিয়ে গেছেন তৃণমূলের প্রতিনিধিরা।’ পাল্টা দাবি করেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
(Feed Source: abplive.com)
