
কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে বিদ্যমান সময়সূচি, স্টপেজ ও গঠনের সঙ্গে কয়েকটি স্পেশাল ট্রেনের যাতায়াতের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্প্রসারিত পরিষেবা সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের চাহিদা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করবে।
সেই অনুযায়ী, ০৮০৪৭নং. (সাঁতরাগাছি-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
ফেরত যাত্রার সময় ০৮০৪৮নং. (গুয়াহাটি-সাঁতরাগাছি) স্পেশাল ট্রেনটি ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার ১৬.৪৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১২.৩০ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে।
স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রার সময় গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কিষানগঞ্জ, মালদা টাউন, রামপুর হাট ও ডানকুনি হয়ে চলাচল করবে। ০৭০৪৬নং. (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়) স্পেশাল ট্রেনটি ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক সোমবার ১১.০০ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ থেকে রওনা দিয়ে বুধবার ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।
ফেরত যাত্রার সময় ০৭০৪৭নং. (ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) স্পেশাল ট্রেনটি ১৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ০৯.১০ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওনা দিয়ে শনিবার ১৬.৩০ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে।
স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রার সময় নাহরকটিয়া, ডিমাপুর, লামডিং জং., গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কিষানগঞ্জ, ডানকুনি, কটক, পালাসা ও গুন্টুর জং. হয়ে চলাচল করবে।
০৯৫২৫নং (ওখা-নাহরলগুন) স্পেশাল ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার ২২.০০ ঘণ্টায় ওখা থেকে রওনা দিয়ে শুক্রবার ১৬.০০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ফেরত যাওয়ার সময় ০৯৫২৬নং. (নাহরলগুন-ওখা) স্পেশাল ট্রেনটি ২১ অক্টোবর থেকে ০২ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার ১০.০০ ঘণ্টায় নাহরলগুন থেকে রওনা দিয়ে মঙ্গলবার ০৩.৩৫ ঘণ্টায় ওখা পৌঁছবে।
স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রার সময় রাঙাপাড়া নর্থ, ওদালগুড়ি, বরপেটা রোড, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কিষানগঞ্জ, বারাউনি জংশন, বারাণসী জংশন গোয়ালিওর, উজ্জয়ন জংশন, আমেদাবাদ ও জামনগর হয়ে চলাচল করবে।
