গার্হস্থ্য ঝামেলার কথা কেবিসির মঞ্চে, বিরক্ত হয়ে সঞ্চালনা ছাড়তে চাইলেন অমিতাভ!

গার্হস্থ্য ঝামেলার কথা কেবিসির মঞ্চে, বিরক্ত হয়ে সঞ্চালনা ছাড়তে চাইলেন অমিতাভ!

কৌন বনেগা ক্রোড়পতি ১৫ এর সাম্প্রতিকতম পড়বে নিউ দিল্লির একজন গৃহবধূ হট সিটে বসার সুযোগ পান। তিনিই এদিন কেবিসি খেলেন অমিতাভ বচ্চনের সঙ্গে। রচনা রুস্তগি হট সিটে বসতে অমিতাভ তাঁকে বলেন যে সেই মহিলা নাকি দারুণ জনপ্রিয়। এরপরই তাঁদের দুজনকে খেলা শুরু করতে দেখা যায়।

এরপরই খেলার মাঝে এই প্রতিযোগী অর্থাৎ রচনা তাঁর বৈবাহিক জীবনের নানা সুবিধা অসুবিধার কথা বলতে থাকেন। তিনি জানান যে তাঁর সঙ্গে এদিন তাঁর স্বামী এই রিয়েলিটি শোয়ের মঞ্চে এসেছেন কেবল মাত্র একটাই কারণে। কেবিসির তরফে গোটা খরচ বহন করা হয়েছে, এবং তিনি বিনামূল্যে এখানে আসতে পেরেছেন। ।

তিনি এদিন বিগ বিয়ের কাছে অভিযোগ জানিয়ে আরও বলেন যে তাঁর বর তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন, কোথাও বেড়াতে নিয়ে যান না। সেই মহিলার এত অভাব অভিযোগ শুনে অমিতাভ বচ্চন চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন যে তাঁরা যেন তাঁকে সঞ্চালক থেকে ম্যারেজ কাউন্সেলর বানিয়ে দেন।

অমিতাভ এদিন তাঁর বক্তব্যে বলেন, ‘চ্যানেল কর্তৃপক্ষ আপনারা দয়া করে সঞ্চালক নামটা বদলে ম্যারেজ কাউন্সেলর করে দিন কারণ সবাই এই একটাই জায়গা পান যেখানে এসে তাঁরা তাঁদের সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণার কথা উগড়ে দেন।’ মশকরা করার পর অবশ্য অমিতাভ তাঁর স্বামীর সঙ্গে কথা বলেন। তিনি তাঁকে বোঝান যে তিনি যেন তাঁর স্ত্রীকে সময় দেন। বিগ বির কথা শোনা মাত্রই সেই ব্যক্তি বলে ওঠেন যে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে ইউরোপ ট্রিপে গিয়েছিলেন। তখন তাঁর স্ত্রী পাল্টা জবাব দিয়ে বলেন সেটা ব্যাংকের টাকায়। উনি নিজে একটাও টাকা খরচ করেননি।

এরপর অমিতাভ তাঁকে সব শেষে বলেন যে কীভাবে বউকে সুখী রাখতে হয়, কী কী করতে হয় তাঁর জন্য। এদিন এই প্রতিযোগী ১,৬০,০০০ টাকা জেতেন। কারণ তিনি ৩,২০,০০০ টাকার উত্তরটা নিয়ে শিওর ছিলেন না তাই খেলা ওখানেই থামিয়ে দেন।

(Feed Source: hindustantimes.com)