৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া গিলের, কেঁদেই ফেললেন সচিন কন্যা! প্রেমচর্চা জারি

৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া গিলের, কেঁদেই ফেললেন সচিন কন্যা! প্রেমচর্চা জারি

দু-দিন আগেই আম্বানিদের পার্টিতে একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন শুভমন গিল ও সারা তেন্ডুলকর। ক্যামেরার ঝলকানি দেখেই আড়াল খুঁজতে শুরু করেন তারকা ক্রিকেটার। তবে গোপন কথাটি রবে না গোপনে! শুভমনের জীবনে ‘সারা মিস্ট্রি’ দীর্ঘদিনের। শুভমন তুমি তুমি কোন সারার? নেটপাড়ায় এই চর্চা চলেছে দীর্ঘদিন। তবে ধীরে ধীরে যেন সম্পর্কের সমীকরণটা স্পষ্ট হচ্ছে। সারা আলি খানের সঙ্গে শুভমনের দূরত্ব এখন স্পষ্ট। সচিন কন্যাকে ঘিরেই নাকি এখন শুভমনের প্রেম কাহিনি!

আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে একত্রে ধরা পড়ার পর, বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুভমনের জন্য গলা ফাটাতে দেখা গেল সারাকে। আবার শুভমন আউট হতেই মুষড়ে পড়লেন সারা। সবমিলিয়ে ক্রমেই যেন আলগা হচ্ছে সম্পর্ক নিয়ে পর্দা। মুম্বইয়ে শ্রীলঙ্কাকে কার্যত দুরমুশ করে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। আর ব্যাট হাতে এদিন আগুন ঝরালেন শুভমন গিল। ওডিআই ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন।

বিশ্বকাপের শুরতে ডেঙ্গির থাবায় কাবু হয়েছিলেন। তবে সুস্থ হয়েই চেনা ছন্দে পাঞ্জাবের এই মারকাটারি ব্যাটসম্যান। এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন গিল। তাঁর ব্যাট থেকে এল ৯২ রানের ঝোড়ো ইনিংস। মাত্র আট রানের জন্য শুভমন শতরান মিস করতেই হতাশা ঝড়ে পড়ল সারার অভিব্যক্তিতে। বোঝা গেল দুজনের বন্ধুত্বের গভীরতা কতটা।

পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন শুভমনকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে যায় ভারত। তবে কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে গেলেন শুভমন। এদিন গ্যালারিত সুন্দরী সচিন কন্যার দেখা মিলল সুবজ রঙা শার্ট আর প্যান্টে। হালকা মেক আপ আর খোলাচুলে আকর্ষনীয় দেখাচ্ছিল সারা তেন্ডুলকরকে।

সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রেমিক জুটি। শুভমন ভক্তরা এখনই সারার নামের পাশে ‘ভাবি’ জুড়ে দিয়েছেন। এদিন ওয়াংখেড়ে যখন মুখরিত শুভমন বন্দনায়, তখন মিষ্টি হাসি সারার মুখে। শুভমন চার, ছয় মারলেই ক্যামেরার ভেসে উঠছে সারার মুখ! মাঠে হাজির ছিলেন সচিন তেন্ডুলকরও।

তবে শুভমান-সারা যতই লুকনোর চেষ্টা করুন না কেন, আজকাল তাঁদের ডেট নাইটের ছবি ফাঁস হয়ে যায় সোশ্যালে। এই বন্ধুত্বের জল ভবিষ্যতে কোন দিকে গড়ায় তা দেখার। তবে শুভমন ভক্তদের মুখে একটাই কথা, ‘হামারি ভাবি ক্যায়সি হো? সারা ভাবি য্যায়সি হো…’।

(Feed Source: hindustantimes.com)