স্কুলের প্রধান শিক্ষকদের এবার নতুন পাঠ পড়াবে আইআইএমসি! কেন নেওয়া হল এই উদ্যোগ

স্কুলের প্রধান শিক্ষকদের এবার নতুন পাঠ পড়াবে আইআইএমসি! কেন নেওয়া হল এই উদ্যোগ

দুই হাজার স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হচ্ছে নেতৃত্ব ব্যবস্থানার পাঠ। স্কুল পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য এমনই উদ্যোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের শিক্ষকরা পাঠদান করবে।

এবার সেই প্রশিক্ষণের আওতায় রাজ্যের মাদ্রাসাগুলির প্রধানদেরও আনা হচ্ছে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

আইআই এম জোকা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যুগ্ম প্রচেষ্টায় মাদ্রাসা ও ফাজিল মাদ্রাসার প্রধানদের জন্য এই ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘ আয়োজন করা হবে।

উচ্চয়মাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচাৰ্য জানিয়েছেন, ” দুই দফায় মোট ৪০০জন মাদ্রাসা প্রধানকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা চেষ্টা করছি অন্তত প্রথম দফার কর্মশালাটি যেন ডিসেম্বরের মধ্যে হয়।

” মাদ্রাসা শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে খুশি প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস। আগামী ৪ ও ৫ নভেম্বর উচ্চমাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষকদের জন্য আইআইএম জোকায় পঞ্চম দফায় লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।

দুই হাজার স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হচ্ছে নেতৃত্ব ব্যবস্থানার পাঠ। স্কুল পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য এমনই উদ্যোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের শিক্ষকরা পাঠদান করবে।

এবার সেই প্রশিক্ষণের আওতায় রাজ্যের মাদ্রাসাগুলির প্রধানদেরও আনা হচ্ছে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

(Feed Source: hindustantimes.com)