ভাইফোঁটায় ফিরুক পুরনো দিনের আমেজ! কাছের মানুষটিকে জানান দিনটির শুভেচ্ছা

ভাইফোঁটায় ফিরুক পুরনো দিনের আমেজ! কাছের মানুষটিকে জানান দিনটির শুভেচ্ছা

ভাইফোঁটা মানেই তো ছোটবেলার মজা খুনসুটির দিনগুলো মনে পড়ে যাওয়া।‌ ভাইফোঁটা মানেই ফিরে পাওয়া সেই পুরনো সময়টা। ভাইয়ের মঙ্গল কামনা করে তাঁকে শুভেচ্ছা জানান এই দিন। বেছে নিন সেরা শুভেচ্ছাবার্তাটি। 

  • শুভ ভাইফোঁটা ভাই। সবসময় আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য তোকে অনেক ধন্যবাদ। আশা করি তোর সমস্ত স্বপ্ন পূরণ হবে।
  • তোমার জীবনে সব চাওয়া পাওয়া সার্থক হোক। আজকের এই মিষ্টি দিনে এই ছোট বোনের তরফ থেকে অনেক ভালোবাসা রইল দাদা‌। শুভ ভাইফোঁটা।
  • ভ্রাতৃদ্বিতীয়া ভাইয়ের মঙ্গল কামনায় বোনের প্রার্থনার উৎসব। বোনকে সুরক্ষিত রাখার উৎসব। এই ভ্রাতৃদ্বিতীয়ায় আরও বেশি ভালোবাসা থাক। শুভ ভাইফোঁটা।
  • আমরা হয়তো অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি। এই গোটা সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ ভাইফোঁটা।
  • খারাপ এবং মন্দ সবসময় একসঙ্গে মোকাবিলা করেছি আমরা। এভাবেই আগামীদিনেও করব মোকাবিলা করব আমরা।‌ শুভ ভাইফোঁটা দাদা।
  • এই ভ্রাতৃদ্বিতীয়াতে কথা দিচ্ছি আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব। বাধাবিপত্তির সঙ্গে লড়াই করব। শুভ ভাইফোঁটা দাদাভাই।
  • ছোট থেকেই তোর হাজার খুনসুটি সামলাই। আমারও অনেক আবদার তুই রাখিস‌। এরকমই থাক আমাদের সম্পর্ক। শুভ ভাইফোঁটা দাদা।
  • ভাইফোঁটার শুভ দিনটা এলেই মনে পড়ে যায়, আমাদের দুইজনের ভালোবাসা এবং লড়াইয়ের মধুর দিনগুলো। আর হয়তো সেই দিনগুলো ফিরে পাব না। তবে সম্পর্কটা তেমনই সুন্দর থাক। শুভ ভাইফোঁটা।
  • কনেকটা দূরে রয়েছিস প্রতিবারের মতোই। ফোঁটা দিতে না পারলেও ভাইফোঁটার উপহার কিন্তু রইল‌। আমার উপহারও নিশ্চয়ই কিনে রেখেছিস। শুভ ভাইফোঁটা।
  • দূর থেকেই এবার ফোঁটা দিলাম তোকে। তোর নাম করে দেওয়ালে‌। আমাদের ভাইবোনের সম্পর্ক যেন অটুট থাকে। শুভ ভাইফোঁটা দাদা।

(Feed Source: hindustantimes.com)