ভাইফোঁটায় ফিরুক পুরনো দিনের আমেজ! কাছের মানুষটিকে জানান দিনটির শুভেচ্ছা
ভাইফোঁটা মানেই তো ছোটবেলার মজা খুনসুটির দিনগুলো মনে পড়ে যাওয়া। ভাইফোঁটা মানেই ফিরে পাওয়া সেই পুরনো সময়টা। ভাইয়ের মঙ্গল কামনা করে তাঁকে শুভেচ্ছা জানান এই দিন। বেছে নিন সেরা শুভেচ্ছাবার্তাটি। শুভ ভাইফোঁটা ভাই। সবসময় আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য তোকে অনেক ধন্যবাদ। আশা করি তোর সমস্ত স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনে সব চাওয়া পাওয়া সার্থক হোক। আজকের এই মিষ্টি দিনে এই ছোট বোনের তরফ থেকে অনেক ভালোবাসা রইল দাদা। শুভ ভাইফোঁটা। ভ্রাতৃদ্বিতীয়া ভাইয়ের মঙ্গল কামনায় বোনের প্রার্থনার উৎসব।…

